চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদের মৃত্যুতে মহড়া

রবিউল হক রবি রবিউল হক রবি
৮:০৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, জনপদ, ফেনী
A A
বিমান বাহিনী হেলিকপ্টার মহড়া আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম-এর মৃত্যুতে ফেনীর দাগনভূঞায় বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে মহড়া দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে ফেনীর দাগনভুঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে তার গ্রামের বাড়ির ওপর এই মহড়া দেয়া হয়।

স্থানীয় এলাকাবাসী বলেন, এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ আমাদের ফেনীর গর্ব। তার মৃত্যুতে বিমান বাহিনী এই এলাকায় বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে যে মহড়া দিয়েছে এতে আমরা ফেনীবাসী হিসেবে গর্বিত। তার মৃত্যুতে বিমান মহড়ার মাধ্যমে তাকে সম্মান জানানোয় আমরা ফেনীবাসীর পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই। এই এলাকার উন্নয়নে তার অবদান রয়েছে অনেক। তিনি অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান নির্মাণ করেছেন এই এলাকায়। তার মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

Banglabid

এর আগে গত সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুলতান মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে গভীর শোকাহত চ্যানেল আই পরিবার।

সুলতান মাহমুদের জানাজায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৪৪ সালে ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা মজলিস বাড়িতে (নানা বাড়ি) জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। পৈত্রিক বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তার বাবার নাম নূরুল হুদা এবং মায়ের নাম আঙ্কুরের নেছা। মহান স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।

Reneta

স্ত্রীর নাম ফেরদৌস আরা মাহমুদ। তাদের এক মেয়ে ও এক ছেলে। তার তিন ভাইয়ের অন্য দু’জন কামাল মাহমুদ এবং জহির উদ্দিন মাহমুদ মামুন।

সুলতান মাহমুদ ১৯৬২’র ১ জুলাই বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে সেসময়ের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় দুই নম্বর সেক্টর ও পরবর্তীতে সেক্টর এক-এর কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ।

৭১-এর ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। ১০জন পাইলট, ৬৭ জন টেকনিশিয়ান, একটি এলয়েড থ্রি হেলিকপ্টার, একটি অটার ও একটি ডিসি থ্রি ডকোডা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু, প্রশিক্ষণ চলে ২ মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদ।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্রথম অভিযানে ভারতের কৈলশহর বিমানঘাঁটি থেকে মাঝরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবশে করে সফল অভিযান পরিচালনা করেন কিলোফ্লাইটের সদস্যরা। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানে স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি এলয়েড হেলিকপ্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ বিমান বাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT