রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জনেরও বেশি দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ শিক্ষার্থীর অবস্থা গুরুতর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই বিমানটি দুপুর ১ টা ৬ মিনিটে উডয়ন করে। এর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।
উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।
বিমান বিধ্বস্ত হওয়ার সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটা ঘটেছে। এক শিক্ষক জানিয়েছেন, “একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ের উপরে পড়ে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়।








