চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐন্দ্রিলাকে হারিয়ে ভেঙে পড়েছেন সব্যসাচী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মাঝে মাঝে মিরাকল হয় না, প্রার্থনাও হেরে যায় শারীরিক লড়াইয়ের কাছ। তেমনি ঐন্দ্রিলাও হেরে গেল জীবনযুদ্ধের লড়াইয়ে। তার সেই সমস্ত লড়াইয়ে পরিবার ছাড়া যে মানুষটি তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তিনি হলে‌ন অভিনেত্রীর বন্ধু ও প্রেমিক সব্যসাচী চৌধুরী।

তবে সব্যসাচী ও ঐন্দ্রিলার লড়াইটা দিনে হয়তো গোনা সম্ভব নয়। প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন সব্যসাচী।  তাইতো সকলের উৎকণ্ঠা, অভিনেতা কেমন আছেন? আর সেই খোঁজই দিলেন সব্যসাচীর কাছের বন্ধু ও অভিনেতা সৌরভ দাস।

সৌরভের কথায়, ‘‘সব্য ভেঙে পড়েছে। কেমনই বা থাকবে এই পরিস্থিতিতে! ঐন্দ্রিলার পরিবারও ভেঙে পড়েছে। তবে সব্যকে বলেছি, এক ফোঁটা চোখের জল না ফেলতে। ওকে সামলাতে হবে ঐন্দ্রিলার পরিবারকে। সব্যসাচী ঐন্দ্রিলাকে নিয়ে আর কখনও কিছু লিখবে না। কারণ মিষ্টির (ঐন্দ্রিলা) কথাতেই ও লিখতে শুরু করে। ঐন্দ্রিলার স্বাস্থ্যের খোঁজ-খবর ভাগ করে নিচ্ছিল সকলের সঙ্গে। যদি কেউ আশা করেন, ফেসবুকে কোন পোস্ট দেবে সব্য, তা আর হবে না।’’

২০১৭ সালে ঐন্দ্রিলার প্রথম ধারাবাহিক ‘ঝুমুর’-এর সেটেই প্রথম দেখা সব্যসাচী ও ঐন্দ্রিলার। তবে সেই দেখাতেই যে তারা পরস্পরকে মন দিয়ে ফেলেছিলেন, তা নয়। ‘প্রথম দেখায় প্রেম’-এ মোটেও বিশ্বাসী ছিলেন না ঐন্দ্রিলা। তা হলে কীভাবে শুরু হল রূপকথা?

শুটিং থেকে ছুটি পেলেই বন্ধুবান্ধবের সঙ্গে মিলে আড্ডা দিতেন ঐন্দ্রিলা। সেখানে থাকতেন সব্যসাচীও। তারপর ধীরে ধীরে ফোনে কথাবার্তা শুরু। সেখান থেকে আগায় তাদের সম্পর্ক। তারপর ৫ বছর বিভিন্ন চড়াই-উতরাই। অবশেষে সব্য’র হাত ছাড়লেন ঐন্দ্রিলা। থেকে গেল তাদের রূপকথার আখ্যান।

সূত্র: আনন্দবাজার

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাসব্যসাচীসব্যসাচী চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT