বাংলাদেশ

নির্বাচনি ব্যবস্থাপনা আচরণে এআই অনেক বড় হুমকি: ইসি সচিব

ইসি সচিব নির্বাচনি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি সচিব নির্বাচনি ব্যবস্থাপনা ও এআই এর হুমকি নিয়ে আলোচনা করছেন, পেছনে বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনি ব্যবস্থাপনা আচরণে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই অনেক বড় হুমকি বলে মনে করছে নির্বাচন কমিশন। এজন্য বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, তিনটি ধাপে হালনাগাদ করা ভোটার তালিকা এ বছরই প্রকাশ করা হবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ইউরোপীয় ইউনিয়ের নির্বাচনি পর্যবেক্ষক দল নির্বাচন কমিশন পরিদর্শন করবে বলেও জানান তিনি।

এসময় নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের আস্থার সংকট ও সম্প্রতি নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে মন্তব্য করেছে তারও উত্তর দেন ইসি সচিব।

 

বিষয়:নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…