চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা এই ফাইনালে কোনো ভয়ঙ্কর ক্রিকেট খেলিনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ন ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে ওয়ানডে বিশ্বকাপের আগে দেয়া হয়েছিল কড়া বার্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ সাবেক অধিনায়ককে সাফ জানিয়ে দিয়েছিলেন, ঘরের মাঠে হতে চলা টুর্নামেন্টটি ভারতকে জিততেই হবে।

আসরের শুরু থেকেই দাপট, বীরের মতো একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনাল। তারপর অপরাজিত থেকে দাপটেই ফাইনালে। শিরোপার মঞ্চে আসতে শক্তি-সামর্থ্যের সব রূপই দেখায় টিম ইন্ডিয়া। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন তীরে এসে ডুবেছে তরী।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আগে ব্যাট করা ভারত ৩০-৪০ রান কম হয়েছে বলে মন্তব্য করেন দ্রাবিড়। সাফ জানিয়ে দেন, ক্রিকেটাররা মোটেও ভয় নিয়ে মাঠে খেলেনি।

‘ভয় নিয়ে আমরা খেলেছি, এ কথার সঙ্গে আমি একমত নই। প্রথম ১০ ওভারে ৮০ রান করেছি। আমরা উইকেট হারিয়েছিলাম। যখন আপনি উইকেট হারাবেন, তখন আপনার কৌশল পরিবর্তন করতে হবে।’

‘আমরা এই ফাইনালে কোনো ভয়ঙ্কর ক্রিকেট খেলিনি। মাঝের ওভারগুলোতে অস্ট্রেলিয়া সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা তিনটি উইকেট হারিয়েছি। তাই সামলে নিতে সময়ের প্রয়োজন ছিল। যতবারই আমরা ভেবেছি আক্রমণে করতে পারব, ততবার উইকেট খুইয়েছি। আপনি যদি উইকেট হারাতে থাকেন, আপনাকে ইনিংস পুনর্গঠন করতে হবে। আমরা রক্ষণাত্মক খেলার জন্য প্রস্তুত হইনি।’

প্রত্যাশার চাপ নিয়েই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লক্ষাধিক দর্শকের সামনে খেলতে নেমেছিল ভারতের দল। রোহিত শর্মার দলের ট্রফি উঁচিয়ে আর ধরা হয়নি। জয় শাহর চাওয়া পূরণে ব্যর্থ রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

Reneta

টিম ইন্ডিয়ার কোচের ভাষ্য, ‘ফাইনালে কোনো অবস্থায় অনুভব করিনি যে কোনো স্নায়ু ছিল বা ছেলেরা ভয় পেয়েছে। আমি ভেবেছিলাম ছেলেদের শক্তি এবং মানসিক অবস্থান বিশেষ ম্যাচটিতে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় ছিল।’

৫০ ওভারে স্বাগতিকরা ২৪০ রানে অলহওয়ার পর অস্ট্রেলিয়া ৭ ওভার বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছেছিল। বিকালে ব্যাট করাটা দলের জন্য কঠিন হয়ে গিয়েছিল বলে জানান দ্রাবিড়।

‘শুধু মনে হয়েছিল বিকালে বলটি সন্ধ্যার চেয়ে একটু বেশিই থেমে যাচ্ছিল। মনে হচ্ছিল সন্ধ্যায় অজিদের ব্যাটিংয়ের সময় বল ব্যাটে অনেক ভালোভাবে এসেছে। আমরা স্ট্রাইক রোটেট করতে পারলেও সেই বাউন্ডারি পাইনি। যদি ২৮০-২৯০ তে পেতাম এবং তারা ৬০ রানে ৩ উইকেটে হারাতো, তাহলে এটা খুব ভিন্নরকম ম্যাচ হতো।’

হেড কোচ হিসেবে দ্রাবিড়ের দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হবে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে দ্রাবিড় রাজি হননি। তিনি অধিনায়ক রোহিত শর্মাকে তার নেতৃত্ব এবং পুরো বিশ্বকাপজুড়ে ব্যাটিংয়ের জন্য প্রশংসা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদ্রাবিড়ফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT