চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় ছেড়েছেন আগেই, যুক্তরাষ্ট্রে যেভাবে দিন কাটে আহমেদ শরীফের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন অভিনেতা আহমেদ শরীফ। পরিবারসহ নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করেন তিনি। এ তথ্য সবারই জানা।

সম্প্রতি বাংলাদেশে বেড়াতে এসেছেন রুপালী পর্দার এই মন্দ মানুষ! জীবনের বেশীরভাগ সময় লাইট-ক্যামেরার মধ্যে কাটালেও এখন এসব থেকে অনেকটাই দূরে!

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আহমেদ শরীফ গণমাধ্যমকে বলেন, ‘যখন সিনেমা জগতে ছিলাম সকাল ৮টা বা ৯টায় এফডিসিতে যাওয়ার উদ্দেশ্যে বের হতাম। বাসায় ফিরতে রাত ১টা বা দেড়টা বেজে যেত। কখন সূর্য উঠতো, কখন ডুবতো কিছুই বুঝতাম না; কাজের মধ্যে ডুবে থাকতাম। খুবই ব্যস্ততায় সময় কাটতো!’

‘বিদেশে গিয়ে সেই ব্যস্ততা থেমে গেছে। প্রথমদিকে মানিয়ে নিতে বেশ কষ্ট হয়েছে, এখনও খানিকটা হয়। আমেরিকায় আমার একেবারেই কোনো কাজ নেই। সময় কাটাতে নিয়মিত পত্রিকা পড়ি, টিভি দেখি আর বই পড়ি।’-বলছিলেন অসংখ্য বাংলা ছবির এই খলনায়ক!

আহমেদ শরীফ বলেন, যে কথাটি বলতে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে তা হলো, আমি যখন সময় কাটানোর কষ্ট অনুভব করছিলাম, সে সময় আল্লাহ আমাকে একটি পথ দেখিয়েছেন। আমি কোরআন পড়া শুরু করেছি। আমার মনে হলো, এখন তো অনেক সময় আছে, একটু বাংলা কোরআন শরীফ পড়িতো, দেখি কি বলেছেন আল্লাহ তায়ালা!

এই অভিনেতা বলেন, ‘আমি এতটাই মুগ্ধ হয়েছি যে, একদিনেই ১০ পারা পড়া শেষ করেছি। সেটি আমার প্রচণ্ড ভালো লাগতে শুরু করলো এবং অনেক কিছুই শিখতে পারলাম।’

Reneta

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: dncbmfঅভিনয়আহমেদ শরীফখল অভিনেতানায়কবাংলা সিনেমাভিলেনমন্দ মানুষসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

মার্চ ২৯, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী আবারও রিমান্ডে

মার্চ ২৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬

দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়ক পরিবহণ মন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের বসন্ত: গোলাপি ফুলে রাঙা লিসবনের অনন্য রূপ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT