চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা আহমেদ রুবেল আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই। বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

আহমেদ রুবেলের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন নির্মাতা নূরুল আলম আতিক। তার পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ এ অভিনয় করেছেন আহমেদ রুবেল।

এই ছবির উদ্বোধনী শো’তে আজ সন্ধ্যায় উপস্থিত থাকার কথা ছিলো অভিনেতার। এখানে অংশ নিতে আসার সময় বসুন্ধরা শপিং মলের বেইজমেন্টে গাড়ি থেকে নামার পর অজ্ঞান হয়ে যান তিনি। এরপর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবার সহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’–তে অভিনয় তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সবশ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে।

নাটকের পাশাপাশি সিনেমাতেও দুর্দান্ত সব চরিত্র রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটিতে। তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ আগামি ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহমেদ রুবেলজয়ানূরুল আলম আতিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় ঘণ্টার ব্যবধানে দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, কী হয়েছিলো?

মার্চ ২৮, ২০২৬

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের ‘সাউন্ড সিস্টেম বিভ্রাট’ তদন্তে কমিটি গঠন

মার্চ ২৮, ২০২৬

ভালো বাসা থেকে ভালোবাসা: হাফিজের জবানিতে দিলারার সঙ্গে বিয়ে পর্ব

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT