চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগীতে ২০ বছর, এবার সিনেমা নির্মাণে আহম্মেদ হুমায়ূন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

প্রায় ২০টি সিনেমায় প্লে-ব্যাক করেছেন আহম্মেদ হুমায়ূন। শতাধিক সিনেমায় সংগীত পরিচালনাও করেছেন। এবার তিনি আসছেন সিনেমা নির্মাণে।

‘পটু’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন আলোচিত ‘শান’ ছবির সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। মে মাসে রাজশাহীতে ‘পটু’ ছবির শুটিং করবেন তিনি।

জানান, গান এবং শিল্পী তালিকায় চমক থাকছে। এখন চলছে ছবির প্রি-প্রোডাশনের কাজ। গল্পনির্ভর পটু’র শুটিং ২০ দিন।

এই সিনেমা পরিচালনায় পাশাপাশি কাহিনি সংলাপ করছেন আহম্মেদ হুমায়ূন নিজেই। তিনি বললেন, পটু নামেই রহস্য আছে। রয়েছে গল্পের অনেক বাঁক। সাসপেন্স, রোমান্স এবং থ্রিলারধর্মী এ সিনেমায় একঝাঁক নতুন মুখ অভিনয় করবেন। আন্তর্জাতিক মানের সিনেমার স্বাদ পাওয়া যাবে।

সিনেমা পরিচালনার ইচ্ছে কেন হলো? জানতে চাইলে আহম্মেদ হুমায়ূন বলেন, সিনেমার কাজ করতে করতেই মূলত সিনেমার গল্প নিয়ে ভাবনা আসে।

ছোট থেকেই টুকটাক গল্প লেখালেখি করি। আমি সিনেমার গান তৈরি করে থাকি। তাই সিনেমাকে ধারণ করি। প্রায় ২০ বছর সিনেমার সঙ্গে জড়িত থাকায় আলাদা ফ্যাসিনেশন তৈরি হয়েছে। এ কারণে সিনেমা পরিচালনা করতে যাচ্ছি। আশা করছি গানের মতো নির্মাণেও সকলের সাপোর্ট পাবো।

Reneta

আহম্মেদ হুমায়ূন-এর পটু পরিবেশনার পাশাপাশি সার্বিক সহযোগিতা করবে জাজ মাল্টিমিডিয়া।

জাজের সঙ্গে নতুন প্রজেক্টে যুক্ত হলো ভিন্ন ধারার সিনেমা ‘পটু’। ‘মাসুদ রানা’র থিম সং এর  রেকর্ডিংয়ের সময় আহম্মেদ হুমায়ূন একটি গল্প শোনান। গল্পটি শুনেই ভাল লাগে জাজের। সেই থেকে শুরু হয় ‘পটু’র কাজ । জাজ মনে করে আহম্মেদ হুমায়ূন ভালো কিছু উপহার দিতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহম্মেদ হুমায়ূনজাজজাজ মাল্টিমিডিয়াথ্রিলারধর্মীমাসুদ রানারাজশাহীরোমান্সলিড বিনোদনশানসংগীতসাসপেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT