চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ৬ বছর আগের ‘আগুন’ ছবি মুক্তি নিয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

২০১৯ সালে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘আগুন’ ছবির মহরত। বদিউল আলম খোকনের পরিচালনায় এ ছবির মূল আকর্ষণ ছিল সুপারস্টার শাকিব খান। নির্মাণের ৬ বছর পার হলেও এখনও মুক্তি পায়নি ‘আগুন’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চাউর উঠেছে, আসন্ন কোরবানির ঈদে ‘আগুন’ মুক্তি পাবে! কিন্তু খোঁজ-খবর নিয়ে ঈদে মুক্তির খবরের সত্যতা মিললো না।

পরিচালক বলছেন, ছবির সম্পূর্ণ শুটিং শেষ। মুক্তির বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছুই জানেন না। মার্কেটিং টিম দেখভাল করছে।

বলিউড আলম খোকন বলেন, ‘আগুন’ অ্যাকশন সিনেমা, সেহেতু কোরবানি ঈদে হয়তো মুক্তির পরিকল্পনায় আছে। এর বেশি কিছু আমি কিছু জানি না। আমার কাজ সিনেমা তৈরি করা। এরপর আমার কোন কাজ নেই।

‘আগুন’ ছবির মার্কেটিং টিমের খোঁজ মেলেনি। এদিকে, ছবি সংশ্লিষ্ঠ একাধিক সূত্র বলছে, ‘আগুন’-এর দুটি গানের শুটিং বাকি এবং দুটি গানই ছবির গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া শাকিব খানের ডাবিং-ও বাকি। গান এবং ডাবিং ছাড়া এই সময়ে এসে মুক্তির প্রশ্নই আসে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানায়, শাকিব খান এর আগে একাধিকবার গানের শুটিংয়ের শিডিউল দিলেও ‘আগুন’ নির্মাণের সংশ্লিষ্ঠরা সেই সময়ে শুটিং শেষ করতে পারেননি। প্রযোজক নিখোঁজ থাকায় গানের অংশের শুটিংয়েও মোটা অংকের অর্থের যোগানও অনিশ্চিত!

Reneta

বর্তমানে শাকিব খান তার নতুন নতুন ছবির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেন এবং লুক পরিবর্তন করেন। আগামীতে তার একাধিক ছবির ডেটও তৈরি হয়ে আছে! তাই এই মূহুর্তে তার ৬ বছর আগের ‘আগুন’ ছবির ছবির মুক্তি অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে।

ঢাকা, কক্সবাজারসহ দেশের কয়েকটি লোকেশনে ‘আগুন’ ছবির শুটিং হয়েছিল। শাকিব খান ছাড়াও ‘আগুন’ ছবিতে অভিনয় করেছেন জাহারা মিতু, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুন সিনেমাবদিউল আলম খোকনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে: ডক্টর শাহদীন মালিক

ফেব্রুয়ারি ৩, ২০২৬

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় জাইমা রহমানের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ষড়যন্ত্রকারীদের সাথে মিশে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে: আব্দুস সালাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

র‌্যাবের নাম পরিবর্তন করে করা হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ফেব্রুয়ারি ৩, ২০২৬

কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে ভেড়া পালন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT