চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় ৬.০৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে সেতু ভবনে চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় ৬.০৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে সেতু ভবনে চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় ৬.০৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে সেতু ভবনে চুক্তি স্বাক্ষর

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড -এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন এই সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে— যা প্রায় ২ লক্ষ ৫০,০০০ গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ফুয়েল চালিত ১ হাজার ২০০টি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার সমপরিমাণ পরিবেশগত সুফল বয়ে আনবে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জনাব ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহিম বলেন, “ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বিশ্বমানের রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।

Reneta

জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সেতু কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড, ইস্ট কোস্ট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোর একটি।

সৌরবিদ্যুতের ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ইপিসি) সেবায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, দক্ষ ও টেকসই সৌর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইস্ট কোস্ট গ্রুপওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেডপদ্মা সেতুর সার্ভিসবাংলাদেশ সেতু কর্তৃপক্ষসেতু ভবনে চুক্তি স্বাক্ষরসৌরবিদ্যুৎ স্থাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT