চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জুডিশিয়ারির জিরো টলারেন্স অবস্থান: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:৫২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জুডিশিয়ারির অবস্থান জিরো টলারেন্স বলে হুঁশিয়ার করে দিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বিজয়া পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, ‘ধর্ম আমাদের শিক্ষা দেয় উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা। আমাদের দীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আমাদের ধারণ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জুডিশিয়ারির অবস্থান জিরো টলারেন্স। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জশিট প্রদানের ৯০ কার্যদিবসের মধ্যে বিচার নিষ্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘এই দেশ সাম্প্রদায়িক রাষ্ট্র হবে নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে তা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পার্মানেন্টলি সেটেল হয়ে গিয়েছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধানে মাইনরিটি বলে কোন শব্দ নেই। আসুন আমরা সবাই এটা ভাবি যে, আমরা বাঙালি ও বাংলাদেশের নাগরিক। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বহমান থাকবে ততদিন এদেশে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিতে পারবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।’

আজকের অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। তিনি যেই হোন না কেন, তাকে নূন্যতম ছাড় দেয়া হবে না। কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে, সেটাও সফল হবে না।’

অনুষ্ঠানের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন,’ষড়যন্ত্রের মাধ্যমে আবার সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমরা সবাই এটাকে প্রতিহত করবো। এবিষয়ে সরকারের দৃঢ় পদক্ষেপ রয়েছে এবং এধরণের কোন মামলার আমরা ছাড়া দেইনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সবেক সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ধর্মীয় বক্তা পূজ্যপাদ স্বামী পূর্ণতাত্মানন্দজী মহারাজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি মুহম্মদ শফিক উল্যাহ, বিজয়া পুণর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক জয়া ভট্টাচার্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলআইনজীবীপ্রধান বিচারপতিবিচারপতিমন্ত্রীসাম্প্রদায়িক সম্প্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT