ভারতের বেঙ্গালুরুতে পরিস্কার-পরিছন্নতা সংস্থার নিষ্ক্রিয়তার পর স্থানীয় বাসিন্দারা নিজেই রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে।
কর্তৃপক্ষ বরাবর বারবার আবেদন করা পরও কোনো প্রতিক্রিয়া না আসায়, স্থানীয় বাসিন্দারা নিজেরাই পরিছন্নতার কাজ শুরু করে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ত সড়ক কাদুবিসানাহাল্লি এবং ভার্থুরের রাস্তায় মাটির স্তর পড়ায়, দুই চাকার যানের জন্য রাস্তাটি পিচ্ছিল হয়ে বিপদজনক হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া না দেখে কিছু আইটি প্রকৌশলী, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা মিলে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেয়।
সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, সবাই হাতে গ্লাভস পরে রাস্তার উপরে অতিরিক্ত মাটির পরদ পরিষ্কার করছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এমন উদ্যোগের প্রশংসা করছে।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী এই ভিডিওর শেয়ার করে লিখেছেন, নাগরিকদের হয়রানির জন্য বেঙ্গালুরু পরিছন্নতা কর্তৃপক্ষের লজ্জিত হওয়া উচিত।
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও পরিচ্ছন্নতা অভিযানে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি বেঙ্গালুরুর এই এলাকার বাসিন্দাদের পরিছন্নতা বিষয়ক সমস্যা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।







