চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে পিটুনির শিকার সেই হাতি উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সম্প্রতি নির্মম পিটুনির শিকার হওয়া একটি হাতিকে বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে নিয়েছে বন বিভাগ।

কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় সনাক্ত করা হয়। রাতভর প্রচেষ্টার পর মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ এবং ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। মাহুতের অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও বৃহস্পতিবার সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে উদ্ধার টিম হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা করেছেন। এছাড়া হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, বর্ণিত হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীসৈয়দা রিজওয়ানা হাসানহাতি উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ১৫ হাজার ১০০ কোটি টাকা

পরবর্তী

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরবর্তী

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

CGS will hold national and regional dialogues for democratic restructuring

গণতান্ত্রিক পুনর্গঠনে জাতীয় ও আঞ্চলিক সংলাপ করবে সিজিএস

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT