চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাস পর হিলি বন্দর দিয়ে দেশে এলো ভারতের কাঁচা মরিচ

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৯:৩৩ পূর্বাহ্ন ২৪, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ৬ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি কার্যক্রম।

বৃহস্পতিবার ২৩ মে বিকেলে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ‘আশা বাণিজ্যলায়’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ কাঁচামরিচ আমদানি করেছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাগাতার তীব্র তাপদাহে দেশে মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় হঠাৎ বেড়ে যায় কাঁচা মরিচের দাম। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্বাভাবিক না হওয়ায় এই মরিচ আমদানির অনুমতি দেয় রাজধানীর খামার বাড়ি কর্তৃপক্ষ। অনুমতি পেয়ে দীর্ঘ ৬ মাস পর ভারত থেকে আমদানি শুরু হয়েছে কাঁচা মরিচ।

প্রথমদিনে ৯ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছেন হিলি স্থল বন্দরের পানামা পোর্ট এর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক। প্রতাপ মল্লিক বলেন, একটি ট্রাকে ভারতীয় কিছু কাঁচা মরিচ এসেছে। পচনশীল পণ্য হওয়ায় সমস্ত প্রক্রিয়া শেষ করে আমদানিকারকদের চাহিদা মাফিক আমরা তা দ্রুত খলাসের ব্যবস্থা করছি।

আমদানি কারক শাহীনুর রেজা শাহীন জানিয়েছেন, প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে ২০০ মার্কিন ডলারে। সেই সাথে প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে প্রায় ৩৫ টাকা। তিনি বলেন, দেশে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের অনুমতিক্রমে আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: কাঁচা মরিচভারতের কাঁচা মরিচহিলি বন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT