চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৩ দিন পর ২ শিশুর লাশ উদ্ধার

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
২:৩৭ অপরাহ্ন ০৯, জুলাই ২০২৩
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) এবং একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র। ওই শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৭ জুলাই বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাননি। নিখাঁজের তিনদিন পর আজ তাদের লাশ উদ্ধার হয়।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, দু’শিশু সাতাঁর জানতো না। ধারণা করা হচ্ছে নতুন পুকুর দেখে তারা খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে দু’শিশুর লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে কোন আঘাতের চিহৃ নেই বলেও পুলিশ জানায়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর দু’শিশুর লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: নোয়াখালীহাতিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT