উত্তর আয়ারল্যান্ডে নিখোঁজের হওয়ার ২৬ দিন পর ৪০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে সাবেক মালিকের বাসায় গিয়েছে একটি
কুকুর।
হারিয়ে যাওয়া কুকুর এবং বিড়ালদের সন্ধানের জন্য কাজ করা একটি সংস্থা ‘লস্ট পস এনআই’ জানায়, নতুন একটি পরিবার তাকে দত্তক নেওয়ার পর ‘কুপার’ নামের কুকুরটি তাদের কাছ থেকে পালিয়ে তার সাবেক মালিকের কাছে চলে যায়।
নতুন মালিক ‘ডুঙ্গানন’ শহরে তাদের বাড়িতে পৌঁছানোর মুহুর্তে কুপার গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অনুসন্ধানকারীরা অনেক খোঁজাখুঁজি করলেও কুপার তাদের চোখ এড়িয়ে তার সাবেক মালিকের কাছে যেতে সক্ষম হয়।
কুপার ‘টোবারমোরে’ তার সাবেক মালিকের বাসায় পৌঁছানোর পর তাকে উদ্ধার করা হয়।
কুকুরটির দীর্ঘ যাত্রায় কিছুটা ওজন কমলেও সে দ্রুতই সেরে উঠছে।








