চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকান নেশনস কাপ: মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের ফুটবলে মিশরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। আফ্রিকান নেশনস কাপে গ্রুপপর্বের একটি ম্যাচেও দলটি জয়ের দেখা পায়নি। সব ম্যাচ ড্র করে অপেক্ষাকৃত দুর্বল দল কেপ ভার্দে আইল্যান্ডসের পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে।

ভালো ফর্মে ফেরার জন্য সৌভাগ্যের আশায় দেশটির ফুটবল কর্তারা একটি গরু কোরবানি দিয়েছেন। দলের মুখপাত্র মোহাম্মদ মোরাদ শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন গরুটিকে কোরবানি দিয়েছে। এর আগের দিন কায়রোতে অভাবী লোকদের মাংস বিতরণ করা হয়।

টুর্নামেন্টে ফুটবলারদের চোটাক্রান্ত হওয়ায় বিপদের পড়েছে মিশর। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দলের সেরা তারকা মোহাম্মেদ সালাহ। গ্রুপের শেষ খেলায় গোলরক্ষক মোহামেদ এল শেনাভির কাঁধের হাড় সরে যায়। অনুশীলনের সময় ইমাম আশুর মাথায় আঘাত পাওয়ার পর তাকে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবশ্য তিনি দলের সঙ্গে যোগ দেন।

২০০৮ সালে ঘানায় হওয়া আফ্রিকান নেশনস কাপে ভালো ফলাফলের আশায় মিশরের খেলোয়াড়রা অনুশীলনের সময় একটি বাছুর কোরবানি দিয়েছিল। টুর্নামেন্টে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা নকআউট পর্বে রোববার কঙ্গোর মুখোমুখি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকান নেশনস কাপকোরবানিমিশরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদের চারপাশ ঘুরে আসা নাসার নভোচারীদের সংবাদ সম্মেলন

চাঁদের চারপাশ ঘুরে আসা নাসার নভোচারীদের সংবাদ সম্মেলন

এপ্রিল ১৭, ২০২৬
কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

কঠিন এবং অজনপ্রিয় সংস্কারগুলোর বাস্তবায়ন চায় আইএমএফ

এপ্রিল ১৭, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি পার্থক্য থাকছে না: ববি হাজ্জাজ

এপ্রিল ১৭, ২০২৬
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধির ফুটেজ থেকে নেয়া।

মানিকগঞ্জে শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT