চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিন্নমূল মানুষদের সাথে নিশোর ইফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

এই সময়ে ছোটপর্দার সুপারস্টার বলা হয় আফরান নিশোকে। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও বড়পর্দায় দেখা যায়নি তাকে। প্রথমবারের মতো রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ নামের একটি ছবির শুটং করতে বর্তমানে চট্টগ্রামে আছেন এই তারকা। আর সেখানেই ছিন্নমূল ও দুস্থ মানুষের জন্য আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।

মূলত দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়। ‘সুড়ঙ্গ’ ছবির শুটিং সেট থেকে শনিবার (১ এপ্রিল) বিকালে সে আয়োজনে একজন স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত হন নিশো।

ইফতারের আগে বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে একটি লাইভও করা হয়। নিশোর উপস্থিতিকে স্বাগত জানায় বিদ্যানন্দ কর্তৃপক্ষ। প্রায় ১২’শ দুস্থ ও অসহায় মানুষের সাথে ইফতারের আয়োজনটি নিয়ে নিশো লাইভে এসময় বলেন,‘ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ মানুষ। নিজেকে কখনোই অসাধারণ মানুষ মনে করি না। কিন্তু এখানে এসে নতুন করে আবার সাধারণ লাগছে।’

নিশো বলেন, শ্রেণিবৈষম্য আমি পছন্দ করি না। বিদ্যানন্দের এমন উদ্যোগ খুব দারুণ। এটি এমন একটি প্লাটফর্ম, যেখানে অংশ নিতে নোটিশ দিতে হয় না। সাধারণ মানুষের টাকাতে সাধারণ মানুষের খাবার হয়ে যাচ্ছে। এখানে এসে সত্যিই দারুণ লাগছে। এখানে এসে দিনশেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোইফতারচট্টগ্রামনাটকনিশোবিদ্যানন্দলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চাকরি পেলেন সাতক্ষীরার শারমীন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত অভিবাসন ফি কমাতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT