চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি বছর একাধিক ছবি করতে চান নিশো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

দু’বছর হলো ছোটপর্দাকে বিদায় জানিয়েছেন আফরান নিশো। বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ করে প্রায় দেড় বছর মিসিং এই অভিনেতা। তার অনুসারী চাইছিলেন তিনি কামব্যাক করুন। তাই হতে যাচ্ছে!

নিশো জানান, এখন থেকে তিনি সিনেমাটাই বেশি বেশি করবেন। আগামীতে যে কাজগুলো করবেন সেগুলোর লাইনআপ রেডি হচ্ছে। প্রযোজনা সংস্থা থেকে আপডেটগুলো জানাবে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে গুলশান ক্লাবে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আফরান নিশো। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে তিনি বলেন, “আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। আপাতত নাটক পজ দেয়া আছে। যদিও অনেকেই বলেছেন নতুন কাজে সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিক-নির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সবসময় পজিটিভ থাকি।”

নিশো বলেন, আমার প্রথম ছবির প্রতি ব্যক্তিগতভাবে মাতামাতি থাকবে। এজন্য আমাকে বেশি বেশি ভাবতে হবে। আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হবো। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে গুড ভাইভ পাই, তখনো ভাবিনি আমি অভিনেতা হবো। পরে কাজ করতে গিয়ে যখন ইচ্ছা তৈরি হয়, প্যাশন কাজ করে, পাশাপাশি যখন প্রফেশনালি কাজটা করতে পারছি, তখন প্রপারলি অভিনয়টা শুরু করি। একজন অভিনেতা অভিনয় করবে এটাই তার কাজ, আমিও সেটা চেষ্টা করে যাচ্ছি।

প্রতি বছর একাধিক সিনেমায় কাজ করার বিষয়টি জানিয়ে নিশো বলেন, আমার খুব ইচ্ছা যে, প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসার। আমার সঙ্গে যেসব পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চায়। তবে শুধু সিনেমা নয়, যেকোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোবছরবড়পর্দালাইনআপলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

সহঅভিনেত্রীকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল রাহুলের?

মার্চ ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সামরিক জান্তা নেতা

মার্চ ৩০, ২০২৬
ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেল চালকদের ভীড়

ফুয়েল কার্ডের জন্য ডিসি অফিসে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

মার্চ ৩০, ২০২৬

অবৈধ তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT