চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ভালো করে বিদেশি লিগে খেলতে চান আফিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ২৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার খুলনা টাইগার্সের খেলবেন আফিফ হোসেন। দলটির হয়ে আলো ছড়াতে চান জাতীয় দল তারকা। বললেন, এখানে ভালো করলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ আসবে।

বিপিএলে এপর্যন্ত চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফিফ। খুলনা টাইগার্স ছাড়াও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ৭৪ ম্যাচে ১,৫৯৭ রান করেছেন। বিপিএলের বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছেন। বিদেশি লিগগুলোতে সুযোগ পেতে বিপিএলে আরও ভালো করতে চান তিনি।

রোববার খুলনার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন আফিফ। তুলে ধরেন লক্ষ্যের কথা। বললেন, ‘প্রত্যেকটা বিপিএলই খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে, সবসময় আমার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ভালো করতে পারলে সামনে অনেক অনেক জায়গায় সুযোগ আসে। শুধু ইন্টারন্যাশন্যালে না, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও সুযোগ আসে। আশা থাকবে নিজের বেস্টটা যাতে দিতে পারি টিমের জন্য।’

বিপিএলে বরাবরই টপঅর্ডারে ব্যাটিং করেছেন আফিফ। খুলনা টাইগার্সের হয়ে এবারও শীর্ষ চারের মধ্যে যেকোনো পজিশনে নামতে চান। বললেন, ‘ব্যক্তিগত লক্ষ্য তো সবসময় থাকে ভালো করা। বিপিএলে কখনও লোয়ার অর্ডারে ব্যাটিং করি নাই। বিপিএলে টপঅর্ডারে ব্যাটিং করেছি। আশা করি এবারও টপঅর্ডারে ব্যাটিং এবং টিমের জন্য টুর্নামেন্ট শেষে যাতে ভালো অবস্থানে নিজেকে দেখতে পারি সেটা আশা করি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফখুলনাবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT