চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা-রুটি খেয়ে রোজা রাখছে আফগানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পড়ায় শুধুমাত্র চা আর রুটি খেয়ে রমজান পালন করছে অনেক আফগান পরিবার। ২০২১ সালের আগস্টে তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে জীবনযাত্রার খরচ এবং খাবারের দাম অনেক বেড়ে যায়। অপরদিকে নানান নিষেধাজ্ঞার করলে পড়ে বেকার হয়ে পরে অনেক প্রাপ্তবয়স্ক আফগান।

জাতিসংঘের মতে প্রায়  ২৮ মিলিয়ন আফগান নাগরিক বা জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের বেঁচে থাকার জন্য সাহায্যের ওপর নির্ভরশীল। কিন্তু সেই সহায়তাও সীমিত কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো তালেবান শাসকদের অধীনে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

একজন সাবেক নারী মানবাধিকার কর্মী এবং কাবুলের একটি কিন্ডারগার্টেনের প্রধান শামসিয়া হাসানজাদা বলেন, অতীতে আমরা শুধুমাত্র নিজেদের জন্য নয়, নিরাপত্তা কর্মীদের এবং আমাদের আশেপাশে বসবাসকারীদের জন্যও ইফতার এবং সেহরি তৈরি করতাম, কিন্তু এখন আমাদের কাছে কিছুই নেই। শুধুমাত্র গ্রিন-টি এবং শুকনো রুটি ছাড়া।

তিনি বলেন, আমার পরিবারের পাঁচজন সদস্য আগে কাজ করত। কিন্তু এখন মাত্র একজন কাজ করছে এবং তার আয় আমাদের পরিবারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়।

কাবুলের বাসিন্দা মোহাম্মদ নাঈম বলেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর থেকে দেশটি নিরাপদ এবং শান্তিপূর্ণ হয়েছে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি সেই আনন্দকে উপভোগ করতে দেয়নি। বাড়িতে অনেক অর্থনৈতিক সমস্যার কারণে আমি গত দুই বছরে নিজের জন্য এক টুকরো পোশাক তৈরি করতে পারিনি। গত কয়েক মাস ধরে পেনশন ও পাচ্ছি না।

তিনি বলেন, আগে আমাদের ইফতার ও সেহরিতে বিভিন্ন ধরণের খাবার থাকত, কিন্তু এখন আমাদের কাছে কোনো খাবার নেই।

Reneta

আরেক নারী মানবাধিকার কর্মী কারিশমা নাজারি বলেন, সারাদিন রোজা রাখা এবং তারপরে ইফতার ও সেহরির জন্য কিছুই না থাকা আমার জন্য এবং বেশিরভাগ আফগান পরিবারের জন্য খুবই কঠিন এবং বেদনাদায়ক। আমাদের বেশিরভাগের কাছেই গ্রিন টি ছাড়া কিছুই নেই।

উল্লেখ্য, ২০২১ সালে দেশটির ক্ষমতা নেয় তালেবানরা। এরপরই ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয় দেশটিতে। বেকারত্ব এবং দেশের ক্রমবর্ধমান দারিদ্র্যের ফলে গত দুই বছরে দেশের অনেক যুবক অবৈধভাবে দেশ ত্যাগ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানতালেবানরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT