চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক কষ্টে আফগানিস্তানের ‘সেঞ্চুরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক কষ্টে আফগানিস্তানের মোট সংগ্রহ ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে। রানের চাকা ঘোরানোর চেষ্টা করছেন আজমাতুল্লাহ ওমরজাই ও মুজিব উর রহমান। রান তোলার চেষ্টা করলেও সময়ের সাথে বাংলাদেশের পেস-স্পিন দুই বিভাগের কাছেই খাবি খেয়েছে সফরকারী দল।

আফগানদের ব্যর্থতার দিনে একাই লড়াই করছেন ওমরজাই। ওয়ানডেতে নিজের প্রথম অর্ধশতকের দিকে ছুটছেন। ৩০ বলে ৫ রান করে জিয়া উর রহমান আউট হয়ে ফিরেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৮ ওভারে ৮ উইকেটে ১০২ রান। আজমাতুল্লাহ ওমরজাই ৫০ বলে ৪০ রান এবং মুজিব উর রহমান ১১ বলে ৪ রানে অপরাজিত আছেন।

Banglabid

আব্দুর রহমান আউট হন সপ্তম ব্যাটার হিসেবে। শরিফুলের চতুর্থ শিকার সেটি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হন জিয়া উর রহমান, তাকে বোল্ড করেন তাইজুল।

এর আগে উইকেট তোলার জুটিতে যোগ দিয়ে ২২তম ওভারে স্পিনার তাইজুল ইসলাম বোল্ড করেন আফগান অধিনায়ককে। হাসমাতুল্লাহ শাহিদী করে যান ৫৪ বলে ২২ রান। যেটি সফরকারীদের ষষ্ঠ ব্যাটারের আউট।

১৫তম ওভারে এসে স্পিনার মিরাজের বলে একটি বাউন্ডারি মারেন নাজিবুল্লাহ। দলীয় সংগ্রহ ৩০ ছাড়ায় আফগানিস্তানের। পরের ওভারেই বাঁহাতি নাজিবুল্লাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রিভিউ নিয়ে শেষ রক্ষা পাননি বাঁহাতি ব্যাটার, করে যান ২২ বলে ১০ রান।

Reneta

শুরুতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে শরিফুল ফেরান তৃতীয় ওভারের প্রথম বলে। ৬ বলে ১ রান করে ফিরেছেন তিনি। গত ম্যাচে ২৫৬ রানের রেকর্ড গড়া উদ্বোধনী জুটি এবার ভাঙে ৩ রানে।

একই ওভারের পঞ্চম বলে আবারও শরিফুলের আঘাত, এবার ফেরেন তিনে নামা রহমত শাহ। টপ এজে ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে, ৪ বল খেলে শূন্য রানে ফেরেন ডানহাতি ব্যাটার।

তাসকিনের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন গুরবাজ। ব্যাটে-বলে ঠিকভাবে না হওয়ায় বল চলে যায় উইকেটের পেছনে। লাফিয়ে উঠে দুর্দান্ত ক্যাচ নেন উইকেটরক্ষক মুশফিক। ৬ রান করা গুরবাজের আউটে ১৪ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। পরে মোহাম্মদ নবী ৯ বল খেলে ১ রানে সাজঘরে ফেরেন শরিফুলের বলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতাসকিনবাংলাদেশমিরাজশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে আইন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে ইইউ প্রতিনিধিদের বৈঠক

পরবর্তী

আশা জাগিয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছে, ম্যাচ চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা জাগিয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

শরিফুলের উচ্ছ্বাস, বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১২৬ রানে শেষ আফগানিস্তান

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT