চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের ২৭৯ রানের মধ্যে থামালেই সুপার ফোরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খায় বাংলাদেশ। ৫ উইকেটে ম্যাচটি হারলেও আফগানিস্তানের বিপেক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিরাজ ও শান্ত’র জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে টিম টাইগার্স। তবে ম্যাচে শুধু জিতলেই হবে না, সুপার ফোর নিশ্চিতে নানা সমীকরণও মেলাতে হবে বাংলাদেশের।

বাঁচা-মরার ম্যাচে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে টিম টাইগার্স। বড় সংগ্রহ দাঁড় করানোতে সুপার ফোর নিশ্চিতের লক্ষ্যেও সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে টাইগার বাহিনী। আফগানিস্তানকে যদি ২৭৯ রানের মধ্যে আটকাতে পারে বাংলাদেশ, তাহলে সুপার ফোরে যেতে আর পরের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না বাংলাদেশকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রান। ক্রিজে আছেন মোহাম্মদ নবী ৪ বলে ১ রান ও গুলবাদিন নাইব।

আফগানদের ব্যাটে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে বলে এসে দ্বিতীয় বলে রাহমানুল্লাহ গুরবাজকে লেগ বিফোরের ফাঁদে পেলেন শরীফুল। আম্প্যায়ার আউট না দিলে বাংলাদেশও রিভিউ নেয়নি। ফলে দুর্দান্ত একটি সুযোগ হারায় সাকিবের দল।

এক বল পরেই ফের গুরবাজকে লেগ বিফোরের ফাঁদে পেলেন টাইগার পেসার। এবার অবশ্য আম্পায়ার আউট দিয়ে দেন। আফগান ব্যাটার রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। গুরবাজ ফেরেন ৭ বলে ১ রান করে।

এরপর দলের চাপ কাটিয়ে তোলার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। পাওয়ার প্লেতে টাইগার বোলারদের দেখে শুনেই খেলেন তারা। পরে হাত খোলেন জাদরান। গ্যাপ বানিয়ে কয়েকটি বাউন্ডারিও তুলে নেন। দুই ব্যাটারের দৃঢ় ব্যাটিংয়ে চাপ কাটিয়ে তোলে আফগানিস্তান।

Reneta

১৮তম ওভারে তাসকিনের বলে বোল্ড হন ডানহাতি টপঅর্ডার ব্যাটার রহমত শাহ। ৩৩ রান করতে রহমত ৫৭ বল খেলেন। ৭৯ রানে ২ উইকেট হারায় শহিদীর দল। এর আগে অবশ্য ফিফটি তুলে নেন ওপেনার ইব্রাহিম জাদরান।

রহমত শাহ ফেরার পর হাসমতউল্লাহ শহিদীকে সঙ্গী করে চাপ কাটিয়ে তুলছিলেন ইব্রাহিম। ২৮.৩ ওভারের হাসান মাহমুদের বলে আউট সাইড এজের শিকার হন ইব্রাহিম। দুর্দান্ত ড্রাইভ দিয়ে বল তালুবন্দী করে আফগান ওপেনারকে ফেরান মুশফিক।

পরে নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন হাসমতউল্লাহ। ৩৬.১ ওভারে দলীয় ১৯৩ রানে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন নাজিবুল্লাহ। ২৫ বলে ১৭ রান করেন তিনি। পরের ওভারেই শাহিদীকে ফেরান শরীফুল। ৬০ বলে ৫১ রান করেন আফগান অধিনায়ক।

৪০তম ওভারের শেষ বলে গুলবাদিন নাইবকে নিজের তৃতীয় শিকার বানান শরীফুল। ১৩ বলে ১৫ রান করে বোল্ড হয়ে ফেরেন আফগান অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩টিম টাইগার্সনাঈমবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT