চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝলমলে সেঞ্চুরি করে থামলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ইনিংস খেলে আঙুলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন টাইগার অলরাউন্ডার। মিরাজ ফেরার পর সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। তারও দ্বিতীয় শতক। পরে নাজিবুল্লাহ জাদরানের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

৪৩তম ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ১০১ বলে শতক ছোঁয়া ইনিংসে ৯টি চার ও ২ ছক্কা হাঁকান শান্ত। এর আগে গত মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান শান্ত।

ইনিংস আরও লম্বা করতে পারতেন শান্ত। ৪৫তম ওভারের তৃতীয় বলে আউট হন। এগিয়ে এসে খেলতে গিয়ে বল মিস করেন। পেছনে ফিরতে গিয়ে পিছলে পড়েন ক্রিজে। ততক্ষণে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক রাহমানুল্লাহ গুরবাজ। ১০৫ বলে ১০৪ রান করেন শান্ত।

এর আগে ১১৫ বলে ৬ চার ও ২ ছয়ের সাহায্যে তিন অঙ্কে পৌঁছান মিরাজ। নাজমুল হোসেন শান্তর সঙ্গে দেড়শ পেরোনো তৃতীয় উইকেট জুটিতে বিচ্ছেদ ঘটে ৪২.১ ওভারে। মুজিব উর রহমানের বলে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকান মিরাজ। ছক্কায় মারতে গিয়ে আঙুলে চোট লাগে তার। রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ১১৯ বলে ১১২ রান করে। মিরাজের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কার মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩টিম টাইগার্সনাঈমবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT