চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ ওভারে ১১৯ করতে হবে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিপক্ষে সিলেটে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও বল হাতে দারুণ করেছে টাইগার বাহিনী। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে জয়ের জন্য সাকিবদের ১৭ ওভারে প্রয়োজন ১১৯ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টসে জিতে আফগানদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা ১৭ ওভারে নেমে আসে। বেধে দেয়া ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছে আফিগানিস্তান।

শুরুতে সাকিব ওপেনিং বোলিংয়ে আনেন তাসকিনকে। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন তারকা পেসার, আফগানিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দেন দ্রুত। দুই রান নিয়ে ইনিংস শুরু করা ওপেনার গুরবাজ চতুর্থ বলেই ছক্কা হাঁকান ডানহাতি তাসকিনকে। পরের বলে তাসকিনের হাতেই বন্দি হন, ৫ বল খেলে করে যান ৮ রান। এই উইকেট দিয়ে ছোট সংস্করণে ৫০তম উইকেটের দেখা পান ডানহাতি পেসার তাসকিন।

Banglabid

দ্বিতীয় ওভারে শরিফুলের পরিবর্তে দলে ফেরা হাসান মাহমুদ মাত্র ২ রান দেন। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান জাজাই। চতুর্থ বলে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন তাসকিনের বলে, ৫ বল খেলে ৪ রান করে যান।

বোলারদের ধারাবাহিকতার মাঝে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ৭.২ ওভার শেষে হানা দেয় বেরসিক বৃষ্টি। দেড়ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় কাটা যায় তিন ওভার। পরে ৮টা ১৫ মিনিটে খেলা শুরু হয়।

বৃষ্টি বিরতির পর আফগানিস্তানের উপর চড়াও হয় বাংলাদেশ। মাঠে নেমে দুই-এক রানের উপর জোর দিয়ে খেলতে থাকে আফগান দলটি। নবম ওভারে নবীকে আউটের তিনটি সুযোগ তৈরি হলেও নিতে পারেননি আফিফ, সাকিব ও লিটন। সহজ ক্যাচ মিস করেন সাকিব ও লিটন।

Reneta

দশম ওভারে আর ভুল করেননি লিটন। মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে লুফে নেন এ উইকেটকিপার। ২২ বল খেলে নবী করে যান ১৬ রান।

১১তম ওভারের প্রথম বলে সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন ডানহাতি জাদরান। ২৭ বল খেলে ২২ রান করেছেন। একই ওভারের শেষ বলে সাকিবের দ্বিতীয় শিকার হন বিধ্বংসী নাজিবুল্লাহ জাদরান। ৩ বলে পাঁচ রান করেন তিনি। ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারী দল।

১৬তম ওভারের পঞ্চম বলে ১০৯ রানে টাইগারদের ষষ্ঠ শিকার এনে দেন মোস্তাফিজ। এক্সট্রা কভারের উপর দিয়ে মারতে গিয়ে আজমতুল্লাহ ওমরাজাই ধরা পড়েন শামীম হোসেনের হাতে। ২১ বলে ২৫ রান করেন আফগান অলরাউন্ডার।

পরের ওভারেই করিম জানাতকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। সতেরোতম ওভারের তৃতীয় বলে শান্তর ক্যাচ হয়ে ফেরেন জানাত। ব্যাট হাতে ১৫ বলে ২০ রান করেন তিনি। পরে রশিদ খান ও মুজিব উর রহমান শেষ করেন ইনিংস। ৩ বলে ৬ রান করেছেন রশিদ, মুজিব ১ বলে ১ রান।

টাইগারদের হয়ে তিনটি উইকেট নেন তাসকিন। সাকিব ও মোস্তাফিজ নিয়েছেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলরশিদলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT