টেস্ট ও টি-টুয়েন্টির চেয়ে ওয়ানডে ফরম্যাটে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী বাংলাদেশ। এ কথা লম্বা সময় ধরে প্রমাণিত। সেটিও পাল্টাতে শুরু করেছে। এই সংস্করণে আফগানিস্তানের কাছে সিরিজ হেরে আইসিসি র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে পিছিয়ে গেল লাল-সবুজ দল।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ থেকে আফগানিস্তান উঠে এসেছে ৮ নম্বরে। বিপরীতে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে আছে টিম টাইগার্স।
এবছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল তারা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।







