চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশের মিশনে আফগানদের ব্যাটে পাঠালেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় তুলেছে বাংলাদেশ। এবার সাকিব-লিটনদের সামনে সুযোগ আফগানদের হোয়াইটওয়াশ করার। সেই মিশনে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি মাঠে গড়াচ্ছে। দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন রনি তালুকদার। পরিবর্তে এসেছেন আফিফ হোসেন। শরিফুল ইসলামের পরিবর্তে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে টি-টুয়েন্টিতে পারফরম্যান্স ভালো নয় টাইগারদের। চলতি সিরিজের আগের ৯ দেখায় ৬বারই সঙ্গী হয়েছে হার, বিপরীতে জয় মাত্র ৩টিতে। এই সিরিজের এক ম্যাচ জিতে ১০ দেখার বিপরীতে বাংলাদেশের জয়ের সংখ্যা এখন ৪।

শুক্রবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শেষ ওভারে করিম জানাতের হ্যাটট্রিক সামলে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল স্বাগতিক দল। জয়ে ১-০তে এগিয়ে টিম টাইগার্স। এবার সাকিবের দলের সামনে সুযোগ অতিথিদের হোয়াইটওয়াশ করার।

সিরিজ জিতলে দ্বিতীয়বার হ্যাটট্রিক সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে টাইগার দল। এর আগে টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জিতেছিল লাল-সবুজের দল।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলরশিদলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT