চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ১০০’তে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন-মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নেমেছেন সাকিব আল হাসান। মাইলফলকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবীদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের এবারের এশিয়া কাপ মিশন। গ্রুপপর্বের প্রথম পরীক্ষায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও বিশ্রাম শেষে একাদশে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

২০ ওভারের ক্রিকেটে অন্যরকম ‘সেঞ্চুরি’র দিনে সাকিব এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বে ফিরলেন।

ওপেনিংয়ে এনামুল হক বিজয় ও নাঈম শেখের উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সাকিব, মুশফিক, রিয়াদ ও সহ-অধিনায়ক আফিফ হোসেন মিডল অর্ডারে প্রতিনিধিত্ব করবেন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। স্পিনে অধিনায়ক সাকিবের সঙ্গে হাত ঘোরাবেন মোসাদ্দেক-শেখ মেহেদী।

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে এপর্যন্ত ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। মুখোমুখি দেখার ৫ ম্যাচ জিতে এ সংস্করণে এগিয়ে আছে আফগানরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে রশিদ-নবীর দল।

Reneta

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২বাংলাদেশমুশফিকলিড স্পোর্টসসাকিবসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT