চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের কাছে ১১ গোলে বিধ্বস্ত ভারত

এএফসি নারী এশিয়ান কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে গোলবন্যায় ভাসিয়েছে জাপান। ভারতের মেয়েদের ১১-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে জাপানি মেয়েরা। দুর্দান্ত এ জয়ে আসরের কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা।

অস্ট্রেলিয়ার পার্থে শনিবার ফিফা র‍্যাঙ্কিংয়ে আটে থাকা জাপানের এই গোল উৎসবে হ্যাটট্রিক করেছেন হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। এছাড়াও জোড়া গোল করেছেন কিকো সেইকি এবং একটি করে গোল করেছেন মায়া হিজিকাটা, ইউই হাসগাওয়া ও ইয়ামামোতো।

১১ গোল ব্যবধানের জয় অবশ্য এশিয়ান কাপে জাপানের সবচেয়ে বড় নয়। ২০০১ আসরে তারা গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে ১৪-০তে হারিয়েছিল। একই আসরে গুয়ামের বিপক্ষে জাপানের জয় ছিল ১১-০ ব্যবধানে।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে জাপান। গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইটা এখন চায়নিজ তাইপে ও ভিয়েতনামের, যে দুদল ২ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে। ভারতের পয়েন্ট ২ ম্যাচে ০।

এশিয়ার মেয়েদের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতায় সাউথ এশিয়ার দুটি দেশ বাংলাদেশ ও ভারত অংশ নিচ্ছে। বাংলাদেশও এরই মধ্যে দুটি ম্যাচ শেষ করেছে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০তে হারের পর দ্বিতীয় ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে তারা হেরেছে ৫-০ ব্যবধানে। ২ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএএফসি নারী এশিয়ান কাপ ২০২৬জাপানবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানের কাছে ১১ গোলে বিধ্বস্ত ভারত

মার্চ ৭, ২০২৬

মাটির নিচে পানির ট্যাংকিতে মিললো ১০ হাজার লিটার জ্বালানি তেল

মার্চ ৭, ২০২৬

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মার্চ ৭, ২০২৬

বড় হারেও ‘ভেঙে’ পড়েনি বাংলাদেশ, লক্ষ্য উজবেকিস্তান ম্যাচ

মার্চ ৭, ২০২৬

হরমুজ প্রণালী পেরিয়ে ১২টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরে, ৩টি পথে

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT