ফুটবল

স্বাগতিক থাইল্যান্ড-মালয়েশিয়া-ফিলিপিন্সের গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে মাঠে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৪ বাছাইপর্বের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন। গ্রুপ ‘এইচ’তে বাংলাদেশ খেলবে স্বাগতিক থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে।

৬ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের চোনবুড়ি মিউনিসিপালটি স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ওইদিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া।

৯ সেপ্টেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে চোনবুড়ি স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে ফিলিপিন্সের বিপক্ষে। ম্যাচটি হবে ১২ সেপ্টেম্বর, একই ভেন্যুতেই।

বিষয়:এএফসিএশিয়ান কাপথাইল্যান্ডফিলিপিন্সবাছাইপর্ববাফুফে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…