চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ‘এ’ গ্রুপের লড়াইয়ে সিরিয়ার কাছে ৪-০ গোলে পরাজয় দেখতে হয়েছে কোচ মারুফুল হকের শিষ্যদের।

ভিয়েতনামে উদ্বোধনী ম্যাচে সিরিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল হজম করতে হয় আশরাফুলদের। ম্যাচের চতুর্থ মিনিটেই সিরিয়াকে এগিয়ে নেন আনাস দাহান। রাইট উইং থেকে আনাসকে বল বাড়িয়ে দেন কাওয়া ইসা। ডি বক্সে বল পেয়ে জালে জড়ান। ১২ মিনিটে দ্বিতীয় গোল হজম করে লাল-সবুজের দল। ইসার ক্রস থেকে হেডে গোল করেন ইয়োশা কানজ। গোলের শোধের চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে ব্যর্থ হয়ে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।

বিরতি থেকে ফিরে ভালোই লড়াই করেছিল বাংলাদেশ। তবে নিখুত ফিনিশিংয়ের অভাবে গোল আদায়ে ব্যর্থ হতে হয়েছে। ৭১ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সিরিয়া। হাশিম আল হাম্মামির পাস থেকে গোল করেন ওয়াসিম দুখান। ৭৭ মিনিটে ডি বক্স ঘেষে ইসাকে ফাউল করেন শাকিল তপু। বাঁ পাশ থেকে ফ্রি কিক নেন ইসা। বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল মাহিন প্রতিহত করার চেষ্টা করেন। তার হাতে লেগেই বল জড়ায় জালে। পরে ৪-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

সোমবার নিজেদের বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে গুয়ামের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় গড়াবে লড়াই।

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপবাংলাদেশভিয়েতনামমারুফুললিড স্পোর্টসসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT