চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান দলের আরও দুজনকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ইরান নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের একজন খেলোয়াড়, অন্যজন সাপোর্ট স্টাফ সদস্য। এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে দলটির পাঁচ খেলোয়াড়কে আশ্রয় দিয়েছে দেশটি। সবমিলিয়ে এপর্যন্ত সাতজনকে দেয়া হল অস্ট্রেলিয়ার মানবিক ভিসা।

বুধবার সাংবাদিকদের অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, দলের একজন খেলোয়াড় এবং একজন সহায়ক স্টাফ অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নেন। সিডনি বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার আগে তারা আশ্রয়ের আবেদন করেন।

বার্ক জানান, বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্টে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা ও দোভাষীরা ইরানি কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং তাদের আশ্রয়ের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘তাদের সামনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হয়েছিল। আমরা নিশ্চিত করেছি যাতে কোন তাড়াহুড়া বা চাপ না থাকে।’

এর আগে এএফসি মেয়েদের এশিয়ান কাপে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইরানের ৫ নারী ফুটবলার। যাদের রাজনৈতিক আশ্রয় দেয় অস্ট্রেলিয়া। ইরানের গণমাধ্যমে তাদের বিশ্বাসঘাতক বলা হয়েছে, এমনকি দেশে ফিরলে জীবনাশের হুমকিও ছিল। এজন্য রাজনৈতিক আশ্রয় দিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বর্তমান রাষ্ট্রকাঠামো ও শাসনকাঠামোর জেরে তাদের নীরব প্রতিবাদ ছিল মাঠে নেমে জাতীয় সংগীত না গাওয়া। দেশের যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘ শাসন ব্যবস্থার প্রতিবাদে সিদ্ধান্তটি নিয়েছিলেন খেলোয়াড়রা, খবর বিশ্বগণমাধ্যমে।

গত ২ মার্চ সাউথ কোরিয়ার বিপক্ষে টুর্নামেন্টে প্রথম ম্যাচ শুরুর আগে ইরানের জাতীয় সংগীত বাজানোর সময় ওই পাঁচ ফুটবলার নীরবে দাঁড়িয়ে থাকেন। যে কারণে তারা ইরানের কট্টরপন্থীদের সমালোচনা ও তোপের মুখে পড়েন। ২০২২ সালে এশিয়ানে অভিষেক হওয়া ইরানের এটি ছিল দ্বিতীয় আসর। ‘এ’ গ্রুপ সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ফিলিপিন্সের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইরানইরান যুদ্ধএএফসি এশিয়ান কাপ ২০২৬টনি বার্কট্রাম্পযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান দলের আরও দুজনকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া

মার্চ ১১, ২০২৬
ছবি: জাতীয় সংসদ ভবন (সংগৃহীত)।

সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের প্রথম সংসদীয় সভা

মার্চ ১১, ২০২৬

মোহাম্মদপুরে সমন্বয়ককে কুপিয়ে জখম, মোল্লা কাউসার গ্রেপ্তার

মার্চ ১১, ২০২৬

কাতারে নাও হতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিস্সিমা

মার্চ ১১, ২০২৬

১১ মার্চ ১৯৭১: স্বাধীনতা সংগ্রামের প্রতি মাওলানা ভাসানীর পূর্ণ সমর্থন

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT