চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপদেষ্টা আসিফ মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে: নাছির উদ্দিন

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৬:০১ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
নাছির উদ্দিনের নেতৃত্বে সাংবাদিক ও নেতাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া কুমিল্লার রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাবিত করছে। বিশেষ করে মুরাদনগরের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

আজ সোমবার (৪ আগস্ট) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

নাছির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, তিনি বলছেন রাজনৈতিক দলের সাথে তার কোন সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি।

Banglabid

নাছির বলেন, আমরা অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ইউনূসের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

নাছির বলেন, আমরা উপদেষ্টা আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করা আহ্বান জানাচ্ছি। তাকে মুরাদনগরের মাটি ও মানুষের সাথে কথা বলার আহ্বান জানাচ্ছি।

নাছির আরও বলেন, সাড়ে ১৭ বছর যারা স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে, বার বার জেল খেটেছেন, তাদেরকেই গায়ের জোরে আবারো কারাগারে ঢুকানো হয়েছে।

Reneta

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও উত্তর জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ জুন কুমিল্লার মুরাদনগরে পুলিশের দয়ের করা মামলায় হাজিরা দিতে এলে জামিন নামঞ্জুর করে নাজিম উদ্দিনসহ মুরাদনগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠায় আদালত। এর আগে গত ২৫ মার্চ কুমিল্লার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার আত্মীয় ওবায়দুল সিদ্দিকী।

এতে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির ৬ কর্মী গ্রেপ্তার করে কারাগারে নিলে তারা জামিনে বের হয়। বাকিরা হাইকোর্ট থেকে আগাম জামিনে আসে এবং ২৭ জুন রোববার কুমিল্লা দায়রা জজ আদালতে জামিন চাইলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুন জামিন না মঞ্জুর করে উপজেলা বিএনপি ও যুবদলের ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠায়।

গত ৩১ জুলাই নাজিমুদ্দিন কারাগারে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করলে তিনি প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। নাজিমউদ্দিন মুরাদনগর উপজেলায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টা আসিফ মাহমুদকেন্দ্রীয় ছাত্রদলনাছির উদ্দিনমুরাদনগর উপজেলা ছাত্রদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগদের আয়োজনে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় গো-কার্ট চ্যাম্পিয়নশিপ

পরবর্তী

‘ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের পঞ্চাশ বছরের শক্তিশালী সম্পর্ক’

পরবর্তী
বাংলাদেশ ও ডেনমার্কের প্রতিনিধিরা সৌজন্য বিনিময় ও ফুলেল শুভেচ্ছা. Channel i News - চ্যানেল আই নিউজ

'ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের পঞ্চাশ বছরের শক্তিশালী সম্পর্ক'

কক্সবাজার রেলস্টেশনে লাগেজ স্ক্যানার পরীক্ষা করছে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার রেলস্টেশনে দেশের প্রথম লাগেজ স্ক্যানার

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT