সাম্প্রতিক সহিংসতায় পর্যটন উদ্যোক্তারা বলেছেন, ৯০ শতাংশ ইন্টারনেট সেবা নির্ভর এ খাত আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের মতো যেকোন অবস্থায় পর্যটন খাতের সুবিধা চালু রাখার পরামর্শ দিয়েছেন তারা। একইসাথে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বহির্বিশে্ব যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে তা কাটাতে পর্যটন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা।







