দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন: ঘূর্ণিঝড় থেকে ফসল, মাছের ঘের, প্রাণিসম্পদ, জরুরি বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার ক্ষতি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই কথা বলেন।
তিনি জানান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ত্রাণের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে নিতে উদ্যোগ নেয়া হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে। শুধু কক্সবাজারে এই ঝড় আঘাত হানতে পারে বলেই ধারণা করা হচ্ছে।








