বিনোদন

‘টগর’ গ্লিমসে মুগ্ধ আদর, বললেন ‘এটাই চেয়েছিলাম’!

নতুন ছবি ডরাজাজের, অভিনেতা আদর গ্লিমসে মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আদর গ্লিমসে মুগ্ধ, নতুন সিনেমার প্রচারণায় অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নায়ক আদর আজাদ। এরই মধ্যে ‘তালাশ’, ‘লোকাল’, ‘লিপস্টিক’ ছবিগুলো দিয়ে নিজের দক্ষতার প্রমাণ রাখছেন সিনেমার পর্দায়। সম্ভাবনাময় নায়ক আদর আজাদের জন্মদিন শনিবার (১০ মে)।

জন্মদিনের বিশেষ উপহার হিসেবে প্রথম প্রহরে আদর আজাদ তার আসন্ন সিনেমা ‘টগর’র কয়েক সেকেন্ডের ঝলক উপহার পেয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে আদর বললেন, ‘টগর’ টিম থেকে আমাকে সিনেমার গ্লিমস দিয়ে যেভাবে উইশ করেছে আমি অভিভূত। এটা অনেক বড় পাওয়া। পাশাপাশি কাছে দূরের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফোনে উইশ করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ। এই ভালোবাসাটাই চেয়েছিলাম।

জন্মদিনের বিশেষ এই দিনটি সকাল থেকে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন উল্লেখ করে আদর আজাদ বলেন, ফ্যামিলির সঙ্গে বের হয়েছি। আমার বাচ্চারা এবং আব্বু-আম্মু রয়েছে। আসলে আমি জন্মদিন উদযাপন করি না, কিন্তু ফ্যামিলির কারণে এবার কিছুটা অন্যভাবে কাটছে। ঢাকার পার্শ্ববর্তী একটি জায়গায় আমরা সবাই মিলে পিকনিক মুডে রয়েছি। সবাই মিলে আমার দিনটা স্পেশাল করে তুলছে। ভালো কাটছে সময়।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’। বর্তমানে ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে, বাকি রয়েছে একটি গান। অ্যাকশন ধাঁচে কমার্শিয়ান ছবির প্যাজেক হিসেবে দর্শক গান ও পারফর্মেন্সের গোরে থাকবে বলে জানান আদর। তার ভাষ্য, আমাদের দেড়’শ জনের টিমের প্রত্যেকের কাজের স্পিড থেকে গুড ভাইভ পেয়েছি। দর্শকরাও ঈদে পাবেন।

অদর আজাদ ২০২৫ সিনেমার পোস্টার, অভিনেতা এক হাতে গাড়ি চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আদর আজাদ মনে করেন, ভালো সিনেমা নির্মাণের প্রবণতা অনেক বেড়েছে। তিনি বলেন, গত ঈদে ‘বরবাদ’ ব্যবসা করে সবকিছু উতরে গেছে। যেমনভাবে বাণিজ্যিকভাবে ব্যবসায় সাফল্যে পেয়েছে, তেমননি দর্শকদের প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে ‘জংলি’ তার মতো ব্যবসা করেছে। ‘দাগি’ এবং ‘চক্কর’ও ভালো গেছে। ভালো সিনেমা নির্মিত হলে যে ব্যবসা হয়, গত ঈদে তার আবারও প্রমাণ পেলাম আমরা সবাই।

আদর আজাদ বলেন, সিনেমায় দুর্দিন কখনও আসেনি, আসবেও না। বাংলাদেশের মানুষ ফেস্টিভ্যাল উদযাপনের অন্যতম উপাদান হিসেবে রাখেন সিনেমা। গত ঈদেও আমরা সেই প্রমাণ পেলাম। যদি ফেস্টিভালে ভালো সিনেমা দেয়া যায়, তাহলে সবার লাভবান হওয়া সম্ভব। শুধু এই ধারাবাহিকতা আমাদের ফেস্টিভের বাইরেও রাখতে হবে। গত ঈদের কারণে আমাদের সিনেমা নিয়ে আশা এবং প্রত্যাশা দুটোই বেড়েছে।

বিষয়:১০৪ তম জন্মদিনআদর আজাদআলোক হাসানজন্মদিনটগরঢাকাই সিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…