চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দিনে ২০০ কোটির ক্লাবে প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
বিনোদন
A A

মুক্তির আগে থেকেই নানান বিতর্কে জর্জরিত ছিল প্রভাস-কৃতির বহুল আলোচিত-সমালোচিত সিনেমা ‘আদিপুরুষ’। তবে ছবিটি মুক্তি পেতেই যেন বদলে গেলো সকল চিত্র। মুক্তির দুই দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করে রীতিমত রেকর্ড গড়লো ওম রাউত পরিচালিত এই ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় যেখানে ১২৪ কোটি রুপি (ট্রেড ফিগার) ছিল, সেখানে দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি রুপি। এছাড়া প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও হিন্দির পাশাপাশি ছবিটির তেলেগু ভার্সন থেকেও ভালো উপার্জন হয়েছে বলে জানা গেছে।

একই সঙ্গে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ ছবির তালিকায় স্থান করে নিয়েছে আদিপুরুষ। প্রথম স্থানটি সযত্নে রেখেছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ২২২ কোটি রুপি। এছাড়া তালিকার দুই নম্বরে আছে ‘বাহুবলী ২’, এর আয় ২১৪ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে আছে ‘কেজিএফ ২’, ১২৫ কোটি রুপি আয় করে চতুর্থ স্থানে আছে ‘সাহো’ এবং ৫ম স্থানে আছে ‘আদিপুরুষ’। ঠিক এর পরের স্থানটিই শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর!

ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা।ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

সূত্র: বলিউড মুভি রিভিউজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদিপুরুষকৃতি শ্যাননপ্রভাসবক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT