চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েটে যুবরাজের ‘আদিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ন ০৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সাধারণ দর্শক থেকে সিনেসমালোচকদের প্রশংসা পায় যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আদিম’। পরবর্তীতে ঈদে কুড়িগ্রামের নাগেশ্বরীর পৌর মিলনায়তনে প্রদর্শনীর মাধ্যমে বিকল্প যাত্রা শুরু করে মস্কোজয়ী চলচ্চিত্রটি! নির্মাতা বলছেন, আবারও ঢাকার দর্শকদের সামনে আসছে আদিম দেখার সুযোগ!

শনিবার (৮ জুলাই) থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চলতরঙ্গ সিনেসপ্তাহ। যেখানে দেখানো হবে দুই দিনের দুনিয়া, টান, এই মুহূর্তে এবং গুণিন এর মতো চলচ্চিত্র! এসব সিনেমার ভিড়ে দুই দিন থাকছে যুবরাজ নির্মিত ‘আদিম’ এর বিশেষ শো। আয়োজকরা জানিয়েছেন, সবগুলো ছবি দর্শনার্থীরা বিনামূল্যে দেখলেও শুধুমাত্র ‘আদিম’ দেখতে হবে ৫০ টাকা বিনিময়মূল্যে!

বুয়েটে ‘আদিম’ এর শো থাকছে ১০ জুলাই সন্ধ্যা ৭টা ১০ মিনিটে, এবং ১২ জুলাই দুপুর ৩টায়। আয়োজকরা জানিয়েছেন, ১২ তারিখ ‘আদিম’ প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে থাকছে একটি সেশন। যেখানে উপস্থিত থাকবেন ছবির নির্মাতা।

বুয়েটে আদিম প্রদর্শনী নিয়ে যুবরাজ জানান, নারায়ণগঞ্জ সিনেস্কোপে ‘আদিম’ দুই সপ্তাহ চললেও ঢাকার প্রেক্ষাগৃহে ছবিটি এক সপ্তাহ চলে। এরপর অনেকেই ঢাকায় বড় পর্দায় আদিম দেখার আগ্রহের কথা আমাকে জানিয়েছেন। যেহেতু আদিমের বিকল্প প্রদর্শনীর উদ্যোগ নিচ্ছিলাম, তাই সামনে এরকম পরিকল্পনা মাথায় ছিলো। এরমধ্যেই বুয়েট ফিল্ম সোসাইটি থেকে আদিম প্রদর্শনীর অনুরোধ জানানোয় রাজি হই। কিন্তু আমার প্রস্তাব ছিলো ‘আদিম’র অন্তত দু’দিনে দুটো শো এবং অবশ্যই টিকিটের বিনিময়ে হতে হবে। তারা আমার সহজ শর্ত মেনে নেন।

নির্মাতা বলেন,‘এখনও যারা আদিম এর প্রতি আগ্রহ অনুভব করছেন তাদের জন্য বড় পর্দায় আদিম দেখার এটাই আপাতত শেষ সুযোগ।’

Jui  Banner Campaign
ট্যাগ: আদিমবুয়েটযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT