সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে সব ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে পর্যাপ্ত পডিরমাণে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এবছর ২ লাখ ১২হাজার আনসার সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।







