চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানি গ্রুপের শেয়ারের দাম ৭২ বিলিয়ন ডলার কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে থাকা আদানি গ্রুপের বিপুল পরিমাণ শেয়ার বিক্রির পরও তাদের শেয়ার মূল্যে আজ আবারো বড় ধরণের ধস নেমেছে। এতে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারমূল্য প্রায় ৭২ বিলিয়ন ডলার কমেছে।

গতকাল ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রতিষ্ঠানে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি (আইএইচসি)। এর একদিন পরই প্রায় ৭ বিলিয়ন ডলার মূল্য হারায় প্রতিষ্ঠানটি।

শেয়ারমূল্য হ্রাস অব্যাহত থাকার ঘটনায় আজ বুধবার আদানি গ্রুপের অঙ্গসংস্থান আদানি এন্টারপ্রাইজ শেয়ার মূল্য কমে ২ শতাংশ এবং আদানি ট্রান্সমিশন ৩ শতাংশ হ্রাস পেয়েছে। আদানি পাওয়ারের দাম পড়েছে প্রায় ৫ শতাংশ এবং আদানি টোটাল গ্যাসের বাজার মূল্য সর্বচ্চো ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ গত সপ্তাহে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে আদানি গ্রুপের বিরুদ্ধে কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, কারসাজি করে শেয়ারের দাম বৃদ্ধিসহ তাদের ঋণের পরিমাণ ও তাদের ট্যাক্স হেভেন ব্যবহার নিয়েও তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনটিতে। এই ঘটনার পর পরই আদানি গ্রুপের শেয়ার বাজারে বড় ধরণের ধস নামে।

যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে তাদের ভিত্তিহীন বলে অভিহিত করা হয়। বলা হয়, এটা শুধু নির্দিষ্ট কোনও সংস্থার উপর আক্রমণ নয়, বরং ভারতের উপর পরিকল্পিত আক্রমণ। ভারতীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা, অখণ্ডতা ও গুণমান এবং ভারতের উন্নতি ও স্বপ্নের উপর হামলা এটা।

আদানি গ্রুপ অভিযোগ করেছে, হিনডেনবার্গ ভারতের ব্যবসায়িক নিয়ম বা আইনগুলো ভালোমত জানে না। তাই তারা বিষয়গুলো বুঝতে পারছে না। এর জবাবে জবাবে হিন্ডেনবার্গ বলেছে, আমাদের কাছে প্রতারণা মানে প্রতারণাই, এটাকে জাস্টিফাই করার সুযোগ নাই।

Reneta

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি গ্রুপ গত কয়েক বছরে অস্বাভাবিকভাবে ফুলেফেঁপে উঠেছে। পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় ৩ নম্বরে উঠে আসেন গৌতম আদানি। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর আদানি গ্রুপে শেয়ারের দাম পড়ে যাওয়ায় তিনি শীর্ষ ধনীর তালিকায় ৩ নম্বর অবস্থান থেকে ১১ নম্বরে নেমে গেছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদানি গ্রুপগৌতম আদানিহিন্ডেনবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিলিস্তিনি হওয়ায় অস্কারে অংশ নিতে পারছেন না এই অভিনেতা

মার্চ ১৪, ২০২৬
ছবি: প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারা হলেন ৫ সিটির প্রশাসক

মার্চ ১৪, ২০২৬
ছবি: ধলপুরে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানীতে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, নতুন যানবাহন হস্তান্তর

মার্চ ১৪, ২০২৬

গ্লাভস-হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান

মার্চ ১৪, ২০২৬

রম্য/ খাল কেটে কুমির বাগধারার জন্মকথা

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT