চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্য কেরালা স্টোরি: মোড় ঘুরিয়ে দিয়েছে আদা শর্মার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১২, মে ২০২৩
বিনোদন
A A
প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল তরুণী, গাছে ফুলের মালা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পরতে হচ্ছিল সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে। ধারণা করা হয়েছিল বিতর্কের কারণে প্রভাব পড়বে ছবিটির বক্স অফিস আয়ে। তবে সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বক্স অফিসে এখনো রাজ করছে ছবিটি।

ইতোমধ্যেই ৭০ কোটি আয়ের গণ্ডি পার করে ফেলেছে ছবিটি। এবার ছবিটির বিষয়ে এবং ছবিটিতে নিজের চরিত্রের প্রসঙ্গে মুখ খুললেন ছবিটির অন্যতম অভিনেত্রী আদা শর্মা।

ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি কোন ফিল্মি পরিবার থেকে আসিনি। তা সত্বেও যেভাবে সবার থেকে ভালোবাসা পাচ্ছি সেটা অতুলনীয়। গোটা দেশ আমায় নিয়ে চর্চা করছে। এটা যেন পুরো স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে যেন এক এক করে সব স্বপ্ন সত্যি হচ্ছে।’

Banglabid

এই ছবি চরম বিরোধিতার মুখে পড়েছে। বিশেষ করে প্রযোজক ও তাকে অনেক প্রতিকূল অবস্থা মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু কীভাবে এই কঠিন সময়কে সামলে নিলেন তিনি? তারই উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমরা প্রচুর সাপোর্ট পেয়েছি। এটাই। আমি ধন্য তার জন্য। এই ছবি অনেক মেয়েকে সচেতন ও সতর্ক করবে, যা তাদের জীবন বাঁচাবে।’

এই চরিত্রটা করতে ভয় লেগেছে? উত্তরে আদা বলেন, ‘শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্র করতে গিয়ে আমি শারীরিক এবং মানসিক দুই ভাবেই ভীষণ ভীত হয়ে পড়েছি। এর ক্ষত সোজাসুজি আমার আত্মায় গিয়ে গেঁথেছে। আজীবনেও সেই ক্ষত সারবে না।’

যে অল্প বয়সী মেয়েদের এই ফাঁদে ফেলা হয়ে তাদের জন্য আদা বলেন, ‘যখনই জীবনে এমন কোনও বিপদ আসবে, যখনই নিজে সিদ্ধান্ত নিতে পারবে না তখনই বড়দের সঙ্গে কথা বলো।’

Reneta

এদিকে সম্প্রতি জরুরি ভিত্তিতে এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এই ছবি উস্কানিমূলক, রাজ্যে কোন রকম অপ্রীতিকর হিংসা বা ঘৃণার ঘটনা যাতে না ঘটে এই ছবিকে কেন্দ্র করে তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সদস্য এবং অভিনেতা বাণী ত্রিপাঠী পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে এক সাক্ষাতকারে বলেছেন, এটা দর্শকদের উপরেই ছাড়া উচিত। তারা ছবিটা দেখবেন, কী দেখবেন না, তাদের কেমন লাগছে সেটা তাদের উপরেই ছাড়া উচিত। তিনি সরকারের এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলেও আখ্যা দেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদা শর্মাদ্য কেরালা স্টোরি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
Oplus_131072

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT