বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী স্পর্শিয়া

বুধবার বিকেলে এই অভিনেত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন

বিয়ের অনুষ্ঠানে স্পর্শিয়া ও তার স্বামী, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী স্পর্শিয়া ও তার স্বামী বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরা, খুশি ও প্রেমের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার বিকেলে এই অভিনেত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। তিনি সিলেটের সন্তান। দেশের বাইরে থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে চাকরি করছেন।

স্পর্শিয়ার পারিবারিক সূত্রে চ্যানেল আই অনলাইন তার এই বিয়ের খবরটি জানতে পারে। জানা যায়, ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিয়ের পোশাক পরিহিত দম্পতি বনজঙ্গলে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ বুধবার ইনানি বিচে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা হয়। যেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।

উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখা দেখিকে কেন্দ্র করেই। স্পর্শিয়া জানান, আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিক ভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরী হয়।

বিয়ের সময় স্পর্শিয়া সুন্দর পোশাক ও গহনা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সমুদ্র বিচে  বিয়ে করার পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, সমূদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমূদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন।

বিষয়:অভিনয় নাটক বিয়ে সিনেমা স্পর্শিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…