চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী শিমু হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

এফডিসি থেকে ভোটাধিকার হারানো শতাধিক শিল্পীদের মধ্যে হত্যাকাণ্ডের শিকার অভিনেত্রী রাইমা ইসলাম ওরফে শিমুও ছিলেন। এ নিয়ে তিনি একাধিকবার জায়েদ খানের সাথে বিবাদে জড়িয়েছিলেন।

সোমবার রাতে শিমুর মরদেহ উদ্ধারের পর সমিতির পদ হারানো একাধিক শিল্পী হত্যাকাণ্ডের পিছনে জায়েদ খানের হাত থাকতে পারে ইঙ্গিত দিয়ে গণমাধ্যমে অভিযোগ করেছেন।

যদিও শিমুর পরিবার বলছে, জায়েদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এই হত্যাকাণ্ড যাতে ভিন্নখাতে প্রবাহিত করা না হয় সে কারণে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করেন শিমুর ছোট বোন ফাতিমা নিশা।

সোমবার মধ্যরাতে নিশা বলেন, যারা আমার বোনকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো, তাদেরই বিচার হোক। পুলিশ সহযোগিতা করছেন। আমরা শুধু সুষ্ঠু বিচার চাইছি।

শিমু হত্যাকাণ্ড নিয়ে সোমবার মধ্যরাতে জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, কয়েকজন এই হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা আমাকে মিথ্যাভাবে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আমাকে চাপে ফেলতে বাজে পলিটিক্স করা হচ্ছে।

এদিকে পুলিশের কাছে শিমুকে হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাতভর জেরার পরে দায় স্বীকার করে নোবেল।

Reneta

কেরানীগঞ্জ হযরতপুর ব্রিজের পাশ থেকে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে। পরে ময়না তদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়। এদিন রাতেই শিমুর পরিবার মর্গে তার মরদেহ শনাক্ত করেন।

১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত শিমু ২০টি বেশি সিনেমায় অভিনয় করেন। তিনি কাজী হায়াত, চাষি নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টুর মতো পরিচালকদের সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ একটি বেসরকারি টিভিতে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। টুকটাক নাটকে কাজ করতেন।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়জায়েদ খানপুলিশলিড বিনোদনশিমুশিল্পী সমিতিহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT