চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা সিমলার দলবদল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ন ০৯, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। এ দফায় রাজনৈতিক মাঠে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনের একাধিক তারকাকেও। বিশেষ করে বিএনপির নির্বাচনী প্রচারণায় বিভিন্ন আসনে অংশ নিতে দেখা গেছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খানসহ আরও বেশ কয়েকজন শিল্পীকে।

তবে এই তালিকায় নায়িকা সিমলার উপস্থিতি অনেককেই চমকে দিয়েছে। কারণ, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সে সময় ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী হতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এই নায়িখা। যদিও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি।

মনোনয়ন সংগ্রহের পর বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শিমলা নিজেকে “আওয়ামী লীগ পরিবারের সন্তান” হিসেবেও উল্লেখ করেছিলেন। সেই সিমলাই এবার বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন।

একাধিক অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে দেখা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রচারণায় অংশ নেন সিমলা। এ সময় তার সঙ্গে ছিলেন মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ শরীফ। তারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

এসময় একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ভিড়ের মধ্যে রবি চৌধুরীকে কেউ আওয়ামী লীগের সময়েও ভোট চাওয়ার দায়ে অভিযুক্ত করেন। তার প্রেক্ষিতে রবি চৌধুরীকে বলতে শোনা যায়,“আমি মমতাজের জন্য তার অনুরোধেই মানুষের কাছে ভোট চেয়েছি, তিনি আমার কলিগ। সংগীতের যে কেউ, এই যে মনির খান (মনির খানকে দেখিয়ে) সে আমার ছোট ভাই; সে যদি নির্বাচনে অংশ নেয়, আমি তার পক্ষে মানুষের কাছে কিন্তু ভোট চাইবো, সে যে দলেরই হোক!”

প্রচারণার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিমলা বলেন,“আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি দিয়েছেন।”

Reneta

হঠাৎ করে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে সিমলার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রী রীনা খানআওয়ামী লীগবিএনপিমনির খানরবি চৌধুরীলিড বিনোদনশিমলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT