চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পত্রিকার পাতা থেকে সিনেমায় যেভাবে মৌসুমী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
বিনোদন
A A
বাংলাদেশের টেলিভিশন সংবাদ উপস্থাপনা ও অতিথি সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন বুধবার (৩ নভেম্বর)। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ নায়িকা! দেশের বিভিন্ন এলাকায় এ নায়িকার ভক্তরা নিজেদের মতো জন্মদিনের কেট কাটছেন। ভক্তদের এই ভালোবাসা ছুঁয়ে যাচ্ছে মৌসুমীর হৃদয়।

জন্মদিনের দুপুরে প্রায় প্রতিবারই চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এ উপস্থিত হয়ে কেক কাটেন মৌসুমী। কিন্তু এবছর মেয়ের সাথে সময় কাটাতে দেশের বাইরে আছেন তিনি। সরাসরি না থাকলেও চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানে এদিন মৌসুমীকে স্মরণ করা হয়। সেই সঙ্গে এদিন ‘তারকা কথন’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন মৌসুমীকে চলচ্চিত্রে নিয়ে আসার পেছনের মানুষ নির্মাতা সোহানুর রহমান সোহান।

এই নির্মাতার হাত ধরেই মৌসুমী প্রথম চলচ্চিত্রে পা রাখেন। সালমান শাহ’র বিপরীতে সেই সিনেমাটির নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। মুক্তির পর ছবিটি তুমুল হিট হয়, সেইসঙ্গে ঢাকাই সিনেমায় এই এক ছবি দিয়েই নিজেদের দৃঢ় অবস্থান তৈরী করেন মৌসুমী। অথচ প্রথমে মৌসুমী ই নাকি চাননি সিনেমায় আসতে!

Banglabid

হ্যাঁ, মৌসুমীকে চলচ্চিত্রে আনতে বহু কাঠখড় পুড়িয়েছেন সোহানুর রহমান সোহান। অতীত দিনের কথা স্মরণ করে স্মৃতির ঝাঁপি খুললেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর এই নির্মাতা।

জানালেন, মৌসুমীকে প্রথম আবিষ্কার করি পত্রিকার পাতায়। ‘দৈনিক বাংলা’ নামে তখন একটি পত্রিকা ছিলো, আমি এফডিসিতে বসে আড্ডা দিচ্ছিলাম আর পত্রিকায় চোখ বুলাচ্ছিলাম, হঠাৎ দেখি একটি মেয়ের ছবি। দেখে মনে হলো একে দিয়ে ছবিতে কাজ করানো যায়। কিন্তু মেয়ের ঠিকানা তো জানি না। সেই সময় বিনোদনে কাজ করতো এখনকার নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। তাকে বললাম মেয়েটার ঠিকানা যোগার করতে। সাক্ষাৎকার নিবে বলে গুলজার মেয়েটার সাথে দেখা করার ব্যবস্থা করলো। নির্মাতা পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে দেখা করলাম। সামনাসামনি দেখে ও কথা বলে মেয়েটাকে আরো পছন্দ হলো। এরপরে কীভাবে যেন তার পরিবারের সাথে একটা দুর্দান্ত সম্পর্ক হয়ে গেলো। সম্পর্ক সহজ হলে তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব করলাম। কিন্তু কিছুতেই রাজি হলো না। হঠাৎ একদিন রাত তিনটার দিকে ল্যান্ডফোনে কল করে আমাকে বললো,‘সোহান ভাই, আমি সিনেমা করতে চাই।’।

এরপরের ইতিহাসতো সবারই জানা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর পর সবার প্রিয় অভিনেত্রীতে পরিণত হন মৌসুমী। ‘প্রিয়দর্শিনী’ শব্দটি উচ্চারিত হতেই কল্পনায় এখন তার ছবি ভেসে উঠে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়কেয়ামত থেকে কেয়ামতগুলজারজন্মদিনমৌসুমীলিড বিনোদনসালমান শাহসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পরবর্তী

চট্টগ্রামে ১৪ উপজেলায় করোনা রোগী নেই

পরবর্তী
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১৪ উপজেলায় করোনা রোগী নেই

শিশু ও প্রাপ্তবয়স্কের হাত ধরা, স্কুলে শিশুদের নিরাপত্তা ও সংযোগের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের কোভিড শনাক্ত হওয়ায় চীনের একটি স্কুলে লকডাউন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলায় বড় পরিবর্তন, বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬

ছেলের জন্য বলিউডে দ্বারে দ্বারে ঘুরেছেন বিবেকের বাবা!

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT