চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক জীবনে বহু জীবন

মিতুল আহমেদমিতুল আহমেদ
১১:০৯ পূর্বাহ্ন ২৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ জয়া আহসান। গত কয়েক বছরে উল্লেখযোগ্য বেশকিছু বাংলা ভাষাভাষি সিনেমায় তার নাম জড়িয়ে আছে। শুধু প্রেক্ষাগৃহের দর্শকের জন্য নয়, তার অভিনীত সিনেমা যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও।

সিনেমায় সাবলীল অভিনয়ের কারণে নানা বিশেষণ যুক্ত হয়েছে তার নামের পাশে। তবে এসবের চেয়ে একটি ‘ভালো প্রজেক্ট’ এ যুক্ত হওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। জয়া আহসানের ভাষায়, তেমন একটি ভালো প্রজেক্ট ‘ফেরেশতে’।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় আছেন বাংলাদেশের আরও পরিচিত কয়েকজন অভিনেতা। ইরানি নির্মাতার সিনেমা হলেও সিনেমার পুরো গল্পে বাংলাদেশকেই দেখতে পারবেন দর্শক। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প উঠে আসবে ‘ফেরেশতে’ সিনেমায়। তবে নেতিবাচকতা নয়- খুব ইতিবাচকভাবেই গল্পে বিষয়টি তুলে ধরা হবে।

ইরানি সিনেমার যে ঢঙ, সে ঢঙেই নির্মিত হচ্ছে ‘ফেরেশতে’। শুটিং থেকে শুরু করে সবকিছুতেই ইরানি সিনেমার প্রভাব। সিনেমা সম্পর্কে বিস্তারিত জানাতেই শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি রেঁস্তোরায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসেন সিনেমা সংশ্লিষ্টরা।

ইরানি সিনেমায় জয়া আহসানের যুক্ত হওয়া কীভাবে? এ বিষয়ে জয়া জানিয়েছেন, ইরানি এই সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পাই মুমিত আল রশিদের মাধ্যমে। তিনি আমাকে একদিন জানালেন, এই সিনেমাটির কথা। এরপর নির্মাতার সাথে কথা হয়, গল্প সম্পর্কে বিস্তারিত জেনে আমরা সিনেমাটি করতে সম্মত হই।

ভিন্ন ভাষি নির্মাতা ও কলাকুশলীদের সাথে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, খুব ইন্টারেস্টিং প্রক্রিয়ায় আমরা সিনেমাটির শুটিং করছি। নির্মাতা সহ কলাকুশলীরা তাদের নিজেদের ভাষা (ফারসি) ছাড়া কথা বলেন না। অথচ কী করতে হবে, না করতে হবে- সবই কিন্তু আমরা ঠিকঠাক বুঝে যাচ্ছি। এজন্যই বোধহয় বলে, সিনেমার নিজস্ব একটা ভাষা আছে!

‘ফেরেশতে’র শুটিং সময়ের ছবি
Reneta

সিনেমা নিয়ে জয়া বলেন, ‘ফেরেশতে’ দর্শককে নতুন কিছু উপহার দিবে। আমরা কিছু কাজ করি জীবনের জন্য, কখনও শিল্পের জন্য। আমি মনে করি, এই সিনেমা আমার জন্য বিশেষ হয়ে থাকবে। আমার প্রোফাইলে কিছু একটা যোগ করবে।

এসময় জয়া নির্মাতা ও সহ-অভিনেতাদেরও প্রশংসা করেন। নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানান, এই সিনেমায় তাকে চরিত্র হিসেবে ভাবার জন্য। প্রশংসা করেন ‘ফেরেশতে’র চিত্রগ্রাহক বাইরাম ফাজলির। যিনি ইরানিয়ান সিনেমায় শীর্ষ চিত্রগ্রাহকদের একজন। কাজ করেছেন বেশকিছু সমাদৃত সিনেমায়। তার চিত্রগ্রহণে উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে টায়ার্ড, ফ্রম তেহারন টু হেভেন, ডে ব্রেক, লেটারস ইন দ্য উইন্ড এবং নিজের পরিচালিত বিউটিফুল জিন। এছাড়াও শব্দগ্রাহক মুখতারি, সিনারিও ম্যানেজমেন্ট আতিয়ে পিরালিকে ধন্যবাদ জানান।

‘ফেরেশতে’ কোথায় মুক্তি পাবে? এমন প্রশ্নে নির্মাতা জানান, প্রথমে সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। বিশেষ করে ইরানের নামকরা উৎসব ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ দেখানো নির্মাতার প্রধান টার্গেট। এরপর দুই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথাও জানালেন অতাশজমজম।

নির্মাতা মুর্তজা অতাশ জমজমের সঙ্গে জয়া আহসান

সিনেমার নাম ‘ফেরেশতে’ নিয়ে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, ‘ফেরেশতে মানে নিষ্পাপ প্রাণ। আমাদের প্রত্যেকের ঘরেই এমন নিষ্পাপ প্রাণ রয়েছে। হয়তো কারও মা, কিংবা পরিবারের অন্য সদস্য।’

গল্প নিয়ে জানতে চাইলে মুর্তজা অতাশজমজম জানান, আমাদের গল্পটা খুবই সাধারণ বাংলাদেশের মানুষের ভালো দিকগুলো, তাদের ভেতরের সৌন্দর্যগুলো সিনেমায় তুলে ধরা হবে। তাদের জীবনের গভীর সমস্যাগুলো। গল্পটি একটি রিক্সাওয়ালার। বিশ বছর পর এই রিক্সাগুলো হয়তো আর থাকবে না। বিশ বছর পর এই কাওরান বাজার থাকবে না। এর চারপাশে হয়তো বিশাল বড় কমপ্লেক্স হয়ে যাবে। বিশ বছর পর নিউ মার্কেট এলাকারও পরিবর্তন হয়ে যাবে। আমরা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমা করার চেষ্টা করছি। আমি খুব পছন্দ করি যে, আমার ছোটবেলার সময়গুলো কেমন ছিলো তা মানুষকে বলতে। এই সিনেমার মাধ্যমে আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা উপহার, তারা যেন দেখে বলতে পারে- কেমন ছিলো এই শহর।

এরআগে অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিত্বে নিজের মুগ্ধতার কথা নিজের ভাষায় বলে যাচ্ছিলেন ইরানি সিনেমা ‘মেলানকলিয়া’র এই নির্মাতা। যা পাশ থেকে ভাষান্তর করছিলেন মুমিত আল রশিদ। জয়া আহসানের কাজ দেখেই ‘ফেরেশতে’র জন্য তাকে নির্বাচন করেন। এই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে যেয়েই তার মেধা, সিনেমা সম্পর্কে জানাশোনা, তার রুচিবোধ এবং দৃঢ় ব্যক্তিত্বের সাথেও পরিচয় ঘটে বলে জানান নির্মাতা।

ফেরেশতে’র একটি দৃশ্যে জয়া আহসান

‘ফেরেশতে’ কেমন ছবি? জয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে কিংবা পশ্চিমা দেশগুলোতে যখন বাংলাদেশকে তুলে ধরতে চাই, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়- সিনেমার বিষয়বস্তু আমাদের দেশের দুঃখ দুর্দশা কিংবা হতাশা। এগুলোকে ইস্যু করে আমরা ছবি করি। অতাশজমজম, তিনিও তার সিনেমায় বেছে নিয়েছেন আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের গল্প। কিন্তু ‘ফেরেশতে’ কোনোভাবেই হতাশা কিংবা দুঃখ দুর্দশার সিনেমা নয়। তিনি কোনো ইস্যুভিত্তিক সিনেমা বানাচ্ছেন না। যেটা আমার কাছে এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক বলে মনে হয়েছে।”

রাজধানীর র’ লোকেশনে হয়েছে ‘ফেরেশতে’র শুটিং। ব্যস্ত নিউ মার্কেট এলাকায়, কাওরান বাজার কিংবা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে গেল পহেলা বৈশাখে হাজার হাজার মানুষের ভিড়ে করেছেন শুটিং।

লাইভ লোকেশনে সিনেমার শুটিং অভিজ্ঞতা জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে’র শুটিং করতে গিয়ে দারুণ অভিজ্ঞতার সম্মুখিন হয়েছি। বেশকিছু মজার ঘটনাও ঘটেছে। এই সিনেমায় আমার বেশভূষা নিশ্চয় দেখেছেন সবাই। সেই কস্টিউমে রাস্তায় নেমে যখন শুটিং করেছি, ভিক্ষুকরা আমার আশপাশের সবার কাছে ভিক্ষা চাইলেও আমার বেশভূষা দেখে কেউ পয়সা চায়নি। পহেলা বৈশাখে হাজার হাজার মানুষের ভিড়ে শুটিং করেছি, কেউ চিনতে পারেনি। এরকম বেশকিছু মজার অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। এরমধ্যে আরেকটি ঘটনা হয়েছে কাওরান বাজারে শুটিংয়ের সময়। এতো সাদামাটা পোশাক পরে এদিন শুটিং করেছি যে, মাছের দোকানে যাওয়ার পর দোকানদাররা আমাকে টাটকা মাছ অফার না করে পঁচা মাছ গছিয়ে দিচ্ছিলো। এক দোকানদারতো ৫০ টাকায় পঁচা মাছ দিয়ে বলছিলো, ‘নিয়া যান আফা!”

জয়াকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা

‘ফেরেশতে’র মতো সিনেমায় দারুণ চরিত্রে অভিনয় করে কতোটা তৃপ্ত জয়া, সেই স্বীকারোক্তিও তার মুখে। বললেন, “আমরা যারা অভিনয় করি, তাদেরতো মজাই এটা- এক জীবনে বহু জীবন যাপন করা যায়। বহু জীবন কাছ থেকে দেখা যায়। সুবিধাবঞ্চিত, হতদরিদ্র মানুষদের জীবনটাও নিবিড়ভাবে পড়ে নিতে পারি। ‘ফেরেশতে’ সিনেমায় এই অভিজ্ঞতার জন্য আমি চিরকৃতজ্ঞ মুর্তজা অতাশজমজমের কাছে।”

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইরানি সিনেমাজয়া আহসানমুর্তজা অতাশ জমজমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT