চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

সংরক্ষিত নারী আসনের জন্য ‍শোবিজ অঙ্গনের অর্ধডজনের বেশি তারকা মনোনয়ন কিনেছেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নেয়া অভিনেত্রীরা হলেন তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, অপু বিশ্বাস, নিপুন আক্তার, শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।

সকাল সোয়া ১০টার দিকে অভিনেত্রী সোহানা সাবা নিজে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম নিতে আসেন অভিনেত্রী নিপুন আক্তার। দুপুর সাড়ে ১২টার মনোনয়ন ফরম কিনেছেন চিত্র নায়িকা অপু বিশ্বাস।

দলের মনোনয়ন পেতে আশাবাদী ঊর্মিলা শ্রাবন্তী কর। জানালেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি।

এই লাক্স তারকা বলেন, মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে আমি অনেক আশাবাদী। যেহেতু আমার রাজনীতির ক্যারিয়ার অনেক লম্বা। এলাকাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কাজ করেছি। মনোনয়ন পেলে কাজের পরিধিটা আরও লম্বা হবে।

সাবা বলেন, আমরা খুবই ভাগ্যবান, বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগ আামাদের সাথে আছে। ইনশাল্লাহ আগামি ৫ বছরও থাকবে। অবশ্যই আমি চাইবো, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে। এক্টিভলি আমি রাজনীতি করিনি। তবে নানা সময়ে যখন নির্বাচন হয়েছে, প্রচারণায় আমি ছিলাম। কিন্তু নিজে কখনো এভাবে ভাবিনি। আমার বাবা রাজনীতি করতেন, আমি কখনো রাজনীতি করবো, এটা ভাবিনি।

Reneta

অপু বিশ্বাস, ‘নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এরআগে রবিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তারিখ জানায় আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শোবিজ অঙ্গন থেকে অংশগ্রহণ করেছিলেন আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, ফেরদৌস আহমেদ, মাহিয়া মাহি, ডলি সায়ন্তিনী, নকুল কুমার বিশ্বাস। অধিকাংশই পরাজয়ের মুখ দেখেছেন। জয়ের দেখা পেয়েছেন আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসউর্মিলা শ্রাবন্তি করঊর্মিলা শ্রাবন্তী করতানভিন সুইটিনিপুণনিপুন আক্তারমেহের আফরোজ শাওনলিড বিনোদনশাহনূরসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT