চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুগ্ধ বর্ষা, আওয়ামী লীগ ডাকলে প্রচারণায় যাবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ২২, মে ২০২৩
বিনোদন
A A
‘নেত্রী দ্য লিডার’ ছবির একটি দৃশ্যে নায়িকা বর্ষা

‘নেত্রী দ্য লিডার’ ছবির একটি দৃশ্যে নায়িকা বর্ষা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুগ্ধ প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের স্ত্রী ও নায়িকা খাদিজা পারভীন বর্ষা। প্রধানমন্ত্রীকে দেখে মাঝেমধ্যে তাই নেত্রী হতে ইচ্ছে করে। নেত্রী হয়ে সমাজের মানুষদের সেবা করতে ইচ্ছে হয়। বর্ষা মনে করেন, দেশের হাজারও মেয়ে নেত্রী আছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মুকুট।

রবিবার রাতে রাজধানীর নিকেতনে একটি বিউটি পার্লার উদ্বোধনে এসে চিত্রনায়িকা বর্ষা তার রাজনৈতিক ভাবনা নিয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করেন বলেন, প্রধানমন্ত্রী দেশ সমাজ ও নারী শিশুদের নিয়ে এতো সুন্দর করে কথা বলেন যে দেখে ভালো লাগে। তখন মনে হয় আমি যদি রাজনীতি অঙ্গনের ছোট জায়গায় থেকে যদি সমাজের কিছু করতে পারতাম তাহলে ভালো লাগতো। অনেকসময় বদনামের ভয় লাগে, তবে আমার ইচ্ছে আছে।

দেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দল উল্লেখ করে বর্ষা বলেন, আমাকে যদি আওয়ামী লীগ থেকে কোনো জায়গায় গিয়ে প্রচারণা করতে বলা হয় একজন সেলেব্রেটি হিসেবে আমি যেতে পারি। দেশের জন্য এমন কিছু করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, তারা ডাকলে যাওয়া উচিত। আমার যদি মনে হয় যে, আমি গেলে অনেক ধরনের কথা হবে। তাহলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।

গেল ঈদে অনন্ত জলিলের সঙ্গে বর্ষা অভিনীত ‘কিল হিম’ ছবি মুক্তি পায়। আগামীতে অনন্ত-বর্ষা জুটির ছবি ‘নেত্রী দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় আছে।

আগামী কোরবানির ঈদে এই ছবি মুক্তি পাবে না নিশ্চিত করে অনন্ত জলিল জানান, ‘নেত্রী দ্য লিডার’ এর অনেক শুটিং বাকি আছে। দেশের বাইরে শুটিং করতে হবে। এটিও বিগ বাজেটের ছবি। কোরবানির ঈদে আসার সম্ভাবনা নেই। তবে ইচ্ছে আছে চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি দেওয়ার।

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় ‘নেত্রী দ্য লিডার’ পরিচালনা করছেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব। এতে নেত্রী’র ভূমিকায় অভিনয় করছেন বর্ষা। অনন্ত তার বডিগার্ডের চরিত্রে অভিনয় করছেন। আরও আছেন ভারতীয় অভিনেতা কবির দোহান সিং, রবি কিষান এবং প্রদীপ রাওয়াত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্তঅভিনয়আওয়ামী লীগকবির দোহান সিংকিল হিমনেত্রী দ্য লিডারপ্রদীপ রাওয়াতপ্রধানমন্ত্রীবর্ষালিড বিনোদনলিডারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT