চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলমেট ছাড়া বাইক চালিয়ে কটাক্ষের শিকার সোহেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বছরখানেক আগে রাস্তায় অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর দায়ে বিস্তর আইনি ঝামেলা পোহাতে হয়েছিল সালমান খানকে। এবার বাইক চালিয়ে নিয়ম ভাঙলেন সালমানের ছোট ভাই সোহেল খান।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তাকে দেখা যায় বাইক চালিয়ে ঘুরে বেড়াতে। কিন্তু মাথায় নেই হেলমেট। সমাজমাধ্যমে ভিডিও ছড়াতেই হেলমেট না পরার পক্ষে যুক্তি দিলেন সোহেল।

প্রায় ১৭ লক্ষ টাকার বাইকে চেপে ঘুরছেন অভিনেতা। কিন্তু একটা হেলমেট কিনতে পারেননি? সোহেলের ভিডিও দেখে নেটাগরিকদের একটা বড় অংশ এই প্রশ্নই তুলেছেন।

এই প্রসঙ্গে সোহেল বলেন, ‘‘আমার অসম্ভব দমবন্ধ হয়ে আসে, সেই কারণে হেলমেট পরি না।’’ যদিও সোহেল হেলমেট না পরাকে উৎসাহ দিচ্ছেন, এমনটা নয়। কেবল নিজে হেলমেট কেন পরতে পারেন না, সে কথা জানিয়েছেন।

যদিও ভিডিও ছড়িয়ে পড়তে কটাক্ষের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়ে সোহেল লেখেন, ‘‘প্রথমেই বলে রাখি, যা ঘটেছে তার অজুহাত দিচ্ছি না। আমি মাঝেমাঝে হেলমেট পরি না, কারণ নিঃশ্বাস নিতে সমস্যা হয়। আমি বাইক চালাতে ভালবাসি, এটা নেশার মতো। সেই কারণে আমি মূলত রাতের দিকেই বাইক চালাই। যখন রাস্তাঘাটে লোকজন কম থাকে। তা ছাড়া আমি যখন বাইক চালাই, আমার গাড়ি পিছনেই থাকে, নজর রাখে। আমি নিয়ন্ত্রিত গতিবেগেই বাইক চালাই।’’

তবে অভিনেতা আশ্বাস দিয়েছেন, তার এই অস্বস্তি তিনি দ্রুত কাটিয়ে উঠবেন এবং ভবিষ্যতে হেলমেট পরার চেষ্টা করবেন। একই সঙ্গে বাইক চালকদের প্রশংসা করেছেন তিনি, যাঁরা শত অস্বস্তিতেও হেলমেট পরেই বাইক চালান। সোহেলের কথায়, ‘‘ভবিষ্যতে চেষ্টা করব সব নিয়ম মেনেই গাড়ি চালানোর। এই ঘটনার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।’’- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিয়মভঙ্গবাইকসালমানের ছোট ভাইসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোপের চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় হামলা-অগ্নিসংযোগ

মার্চ ২০, ২০২৬
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

পলিথিনে মোড়ানো নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মার্চ ২০, ২০২৬

ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

মার্চ ২০, ২০২৬

টানা দুই জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

মার্চ ২০, ২০২৬

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের দুটি জামাত

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT