চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা মুকুলের মৃত্যুর আসল কারণ জানালেন ভাই রাহুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২৫
বিনোদন
A A
দুইজন পুরুষের ছবি, একজনের চুল কালো ও অন্যজনের বাদামী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ৫৪ বছর বয়সে গত ২৩ মে মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। সেসময় বেশ কয়েক দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। তাকে রাখা হয়েছিল আইসিইউতেও। কিন্তু তারপরেও তার মৃত্যুতে হতবাক হয়েছিল বলিউড।

জানা গিয়েছিল, মৃত্যুর আগের দিনগুলো ভাল কাটেনি অভিনেতার। এবার সেই প্রসঙ্গ নিয়েই মুখ খুললেন মুকুলের ভাই রাহুল দেব। তিনি জানালেন, ঠিক কেন এমন পরিণতি হল মুকুলের।

তিনি জানিয়েছেন, মৃত্যুর আগে সাড়ে আট দিন হাসপাতালের আইসিইউ-তে ছিলেন মুকুল। তিনি নাকি ঠিক মতো খাওয়াদাওয়া করতেন না। তিনি বলেছেন, “চিকিৎসার দিক থেকে দেখতে গেলে, খাওয়াদাওয়ার অভ্যাস ঠিক না হলেই এমন পরিণতি হয়ে থাকে। শেষ চার-পাঁচ দিনে ও পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল।”

Banglabid

রাহুল জানিয়েছেন, প্রবল একাকিত্বে ভুগতেন মুকুল। জীবনের উপর থেকে সমস্ত আগ্রহ, মায়া হারিয়ে ফেলেছিলেন তিনি। বেশ কিছু কাজ পাওয়া সত্ত্বেও সেগুলি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

তবে কি মুকুল অবসাদে ভুগছিলেন? সেই দাবি মানতেও রাজি নন রাহুল। তার বক্তব্য, মুকুলের মৃত্যু নিয়ে নানা লোকে নানা মন্তব্য করেছেন। কিন্তু জীবিত অবস্থায় তারা কোন যোগাযোগ রাখতেন না। রাহুল বলেছেন, “যারা এখন কথা বলছেন, তারা কোন যোগাযোগই রাখেননি। ওরা বলছেন, মুকুল নাকি সুস্থ ছিল না। কিন্তু ও হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। ওর ওজন বেড়েছিল ঠিকই। নিজের খেয়াল রাখা বন্ধ করলে, তার ছাপ তো শরীরে পড়েই।”

যারা নানা মন্তব্য করেছেন তারা হাসপাতালেও এসেছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছেন রাহুল। একা থাকতে থাকতেই মুকুল মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন বলে দাবি তাঁর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডের জনপ্রিয় অভিনেতামুকুল দেবরাহুল দেব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

পরবর্তী

শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত নাটক ‘সম্মান’

পরবর্তী
তিনজন মানুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাগুরুর মর্যাদার গল্পে প্রশংসিত নাটক 'সম্মান'

মিরাজ ম্যাচের আগের রাতে পর্যবেক্ষণে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগের রাতেও পর্যবেক্ষণে মিরাজ

সর্বশেষ

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT